Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২০

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২০

Online Desk ডিসেম্বর 9, 2025
Jakarta-Fire-1.jpg

ওঙ্কার ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। আগুন আয়ত্তে আসার পর বাড়িটির ভিতরে হতাহতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সেন্ট্রাল জাকার্তা পুলিশের অধিকর্তা সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন, অগ্নিদগ্ধ বাড়ির ভিতর আরও অনেকে থাকতে পারে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যদিও খোঁজ মিললেও তাঁরা আদৌ বেঁচে আছেন কিনা তা নিহে যথেষ্ট সন্দেহ রয়েছে।

কন্ড্রো বলেন, দুপুরের দিকে প্রথম তলায় আগুন নজরে আসে। পরে তা উপরের তলায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “সেই সময় কিছু কর্মচারী ভবনে দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।” কন্ড্রোর কথায় এখনও ভবনটিতে আগুনের প্রভাব থাকতে পারে বলে আশঙফকা করেয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, “এখনও আমরা ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়া এবং আগুন ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছি।”

যে ভবনটিতে আগুন লাগে সেটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস। এই সংস্থা খনি থেকে কৃষিক্ষেত্রে ক্লায়েন্টদের সঙ্গে আকাশ থেকে জরিপ করার ড্রোন সরবরাহ করে। কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গেছে এটি একটি জাপানি কোম্পানি। জাকার্তায় ছিল তাদের ইন্দোনেশিয়ার ইউনিট।

কম্পাস টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে যে কয়েক ডজন অগ্নিনির্বাপক কর্মী ভিতরে থাকা লোকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং কেউ কেউ ভবন থেকে মৃতদেহের ব্যাগ বহন করছেন। কিছু কর্মীকে পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে ভবনের উঁচু তলা থেকে পালাতেও দেখা গেছে।

Post Views: 153

Continue Reading

Previous: ইন্ডিগো বিমান বিভ্রাটে এবার সিইওকে তলব করল তদন্তকারী সংস্থা
Next: ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনকে হুঁশিয়ারি নয়াদিল্লির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.