Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যশ-নুসরতের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে! ইনস্টাগ্রামে স্বাধীনতার খোঁজে নুসরত, এ প্রসঙ্গে যশের প্রতিক্রিয়া কী?

যশ-নুসরতের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে! ইনস্টাগ্রামে স্বাধীনতার খোঁজে নুসরত, এ প্রসঙ্গে যশের প্রতিক্রিয়া কী?

Online Desk মে 24, 2025
esargzd.png

ওঙ্কার ডেস্ক: দিন কয়েক ধরেই গুঞ্জন টলিপাড়ার অন্দরে, যশ-নুসরতের সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে। সত্যিই কি তারকাজুটির ‘আড়ি’? কৌতূহলের অন্ত নেই ভক্তদের। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তারকাজুটি একে-অপরের ছবিতে ‘লাইক’ দিলেও জল্পনা থামছে না কিছুতেই। এমন আবহেই নুসরত জাহানের ইনস্টা স্টোরিতে দেখা গেল একাধিক জীবনদর্শনমূলক পোস্ট। সেখানেই একটি পোস্টে লিখেছেন গীতার শ্লোক। যেখানে ‘মুক্তির স্বাদ’ পাওয়ার উল্লেখ রয়েছে।
গত বুধবার সকাল থেকেই তারকাজুটির বিচ্ছেদের আলোচনায় টলিপাড়া তুঙ্গে! জল্পনার সূত্রপাত, টলিপাড়ার ‘মোস্ট হ্যাপেনিং কাপল’ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের জীবনদর্শনমূলক পোস্ট থেকে। শুধু তাই নয়। এবার তাঁরা ঘুরতেও গিয়েছেন আলাদা আলাদা। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরত গিয়েছেন দার্জিলিং বেড়াতে। সেখানকার একগুচ্ছ ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন যে, তিনি ছুটি উপভোগ করছেন। কিন্তু শুক্রবার অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে মনখারাপের আভাস। সেখানে কখনও মাতৃত্ব নিয়ে পাঠ দিয়েছেন, আবার কখনও বা জীবনে আগত অতিথিদের থাকা, না-থাকার উল্লেখ রয়েছে। তার মাঝেই একটি পোস্টে লেখা গীতার বাণী। যেখানে লেখা- ‘সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ।’ যার বাংলা অর্থ, ‘সকল ধর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো’। তার নিচেই লেখা- ‘যা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে সেখানে সমপর্ণ করো। এটা জীবনে শান্তি আর স্বাধীনতা এনে দেয়।’
যশ-নুসরত যখন যে যাঁর মতো করে ছুটি উপভোগ করছেন তখন নেটপাড়ার আবিষ্কার, তাঁরা নাকি ইনস্টাগ্রামে একে-অপরকে আর অনুসরণ করছেন না! যাবতীয় বিষয় ক্রমানুসারে রেখে দুয়ে দুয়ে চার করে একাংশের অনুমান, তারকাজুটির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। এবার জল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন যশ দাশগুপ্ত। অভিনেতা জানিয়েছিলেন, ভুয়ো খবর ঘুরছে। সবটাই গুজব। যশের দাবি, নুসরতের সঙ্গে কোনও সমস্যাই হয়নি তাঁর। ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার বিষয়টি নিয়ে যশ জানান, প্রযুক্তিগত সমস্যার কারণেই তাঁর প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না। আর তার মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার রসিক উত্তর, “কেন নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।” অভিনেতা আরও জানান, ইতিমধ্যেই তাঁর সোশাল মিডিয়া টিম বিষয়টি দেখছে। যদিও শোরগোল হওয়ার পর দুজনেই একে-অপরের ঘুরতে যাওয়ার ছবিতে ‘লাইক’ করেছেন।

Post Views: 270

Continue Reading

Previous: করোনার কবলে দিল্লি, কেরল, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের
Next: শনিবার জামাতের সঙ্গে বৈঠকে ইউনুস, পদত্যাগ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা?

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.