Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • করোনার কবলে দিল্লি, কেরল, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

করোনার কবলে দিল্লি, কেরল, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

Online Desk মে 24, 2025
20250524_103406.jpg

ওঙ্কার ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানী দিল্লিতে কোভিডের সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। দিল্লির বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন অনেকে। শুক্রবার বিকেল পর্যন্ত কোভিড আক্রান্ত ২৩ জনের হদিশ মিলেছে। হু হু করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে কেরলেও। দক্ষিণের এই রাজ্যে ১৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

নতুন করে কোভিড মাথাচড়া দেওয়ায় দিল্লির সরকারের স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে সব হাসপাতালে সতর্ক করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোভিড আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে করোনা সংক্রমণ নিয়ে মন্তব্য করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং। তিনি বলেন, আক্রান্ত রোগীরা দিল্লিতে, নাকি দেশের অন্য কোনও এলাকায় গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সরকারের তরফে প্রয়োজনীয় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেন ও রেল স্টেশনে করোনা বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

অন্য দিকে, চলতি মে মাসে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে কেরলে। ২০২০ সালে মহামারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সে রাজ্যে এই ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২,১৪১। অ্যাকটিভ কেসের সংখ্যা মাত্র দুই দিনে দ্বিগুণ হয়ে ২১ মে পর্যন্ত ১৮২ তে পৌঁছেছে। যে দুজনের মৃত্যু হয়েছে তাঁদের বয়স যথাক্রমে ৫৯ এবং ৬৪ বছর। দুজনেই তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, গুজরাতে ১৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। হরিয়ানার গুরুগ্রাম এবং ফরিদাবাদেও কোভিড-১৯ আক্রান্তের সন্ধান মিলেছে।

Post Views: 98

Continue Reading

Previous: শনিতে মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী
Next: যশ-নুসরতের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে! ইনস্টাগ্রামে স্বাধীনতার খোঁজে নুসরত, এ প্রসঙ্গে যশের প্রতিক্রিয়া কী?

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.