Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আর জল্পনা নয়, আর্যর চরিত্রে থাকছেন জিতু কামালই! অভিনেতা নিজেই জানালেন সেই খবর

আর জল্পনা নয়, আর্যর চরিত্রে থাকছেন জিতু কামালই! অভিনেতা নিজেই জানালেন সেই খবর

Online Desk নভেম্বর 21, 2025
fghj.png

ওঙ্কার ডেস্ক: ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে প্রশ্ন ঘুরছে একাধিক। অভিনেতা জীতু কমলকে আর দেখা যাবে ধারাবাহিকে? এই প্রশ্ন জেগেছিল অনেকের মনে নায়ক-নায়িকার দ্বন্দ্বের জেরে দিন কয়েক ধরেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। সেটে ‘অপু-আর্য’র সমীকরণ নিয়ে হাজারও কানাঘুষো! যদিও জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্যের গুঞ্জনে বেড়েছে টিআরপিও, এই যাবতীয় জল্পনার মাঝেই সুখবর দিলেন অভিনেতা।
জানা গিয়েছে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়ক বদল হচ্ছে না। জীতু কমলই থাকছেন আর্যর সিংহ রায়ের চরিত্রে। টিআরপির ফলপ্রকাশের পরই বৃহস্পতিবার মধ্যরাতে অভিনেতা জানান, “শুধুমাত্র কলাকুশলী এবং আমার দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও ফিরতে বাধ্য হলাম ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।” জীতুর কথায়, “২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ করছি। ২০০৮ থেকে আজ ২০২৫ সালের শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুকু নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি, তার ৮০ শতাংশ কৃতীত্ব আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। সেটা আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন।”
উল্লেখ্য, নায়ক-নায়িকার দ্বন্দ্বে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসেছিল ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। তখন জানা গিয়েছিল, বৈঠক করেও নাকি মেটানো যায়নি জীতু ও দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্ব। প্রায় দু’ঘণ্টা ধরে চলা এদিনের বৈঠকের মাঝেই নাকি হঠাৎই বেরিয়ে যান জীতু। এই পরিস্থিতিতে নায়ক বদলের গুঞ্জনও শোনা যায়। সেই চরিত্রে জীতুর পরিবর্তে রণজয় বিষ্ণুকে দেখা যেতে পারে, এমনও রটে ছিল। তবে বৃহস্পতিবার টিআরপির ফলপ্রকাশ হতেই জীতু কমল জানালেন, আর্যর চরিত্রে তিনিই থাকছেন।
অভিনেতা বলেন, “টিভির কাজে কোনও কোনও চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয় আর সেখানে মহিলা চরিত্রের সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রম পুরুষ চরিত্র তৈরি হয়। তেমনই জি বাংলা এবং এসভিএফ প্রযোজিত এবং অমিত সেনগুপ্তর পরিচালনায় ‘আর্য সিংহ রায়’ এই চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এর পুরো কৃতীত্ব তো লেখক, প্রযোজক, পরিচালকের। আর সর্বোপরি আমার ভগবান দর্শকের। টেকনিশিয়ানস এবং আমার দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও ‘চিরদিনই তুমি যে আমার’ প্রজেক্টটিতে যোগ দিতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না।” এই খবরের পরই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সমাজমাধ্যম।

Post Views: 110

Continue Reading

Previous: বাংলাদেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬
Next: সেলাই না করে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন ফেভিকুইক! ডাক্তারের কাণ্ডে শোরগোল

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.