Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেলাই না করে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন ফেভিকুইক! ডাক্তারের কাণ্ডে শোরগোল

সেলাই না করে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন ফেভিকুইক! ডাক্তারের কাণ্ডে শোরগোল

Online Desk নভেম্বর 21, 2025
fevikwik.jpg

ওঙ্কার ডেস্ক: আড়াই বছরের এক শিশুর চোখের পাশে ক্ষত তৈরি হয়েছিল। সে কারণে অভিভাবকরা নিয়ে গিয়েছিলেন তাকে হাসপাতালে। কিন্তু অভিযোগ, সেলাই না করে ক্ষত সারাতে ডাক্তার ব্যবহার করেন ফেভিকুইক! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকের এই কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেসরকারি হাসপাতালের ওই চিকিৎসক আড়াই বছরের শিশুর চোখের পাশে ক্ষত সেলাই না করে ‘ফেভিকুইক’ লাগিয়ে দেওয়ার পর শিশুটি যন্ত্রণায় কাতরাতে থাকে। অসুস্থতা বেড়ে যাওয়ায় শেষপর্যন্ত তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তিন ঘণ্টার চেষ্টায় ক্ষতস্থান থেকে আঠা সরানো সম্ভব হয়। পরে ডাক্তার ক্ষত সেলাই করে দেন। শিশুটির পরিবারের বক্তব্য, দু’দিন আগে খেলার সময় দুর্ঘটনাবশত মানরাজ সিং নামের শিশুটির মাথা ঠুকে যায় টেবিলে। এর ফলে চোখের পাশে গভীর ক্ষত তৈরি হয়। পরিবার তাকে দ্রুত ভাগ্যশ্রী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অভিযোগ, সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুর বাবাকে ফেভিকুইক আনতে বলেন। ক্ষতস্থান পরিস্কার না করেই সেখানে ওই আঠা লাগিয়ে দেন তিনি। পরিবার এতে আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেননি অভিযুক্ত ডাক্তার।

ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে মিরাটের স্বাস্থ্য আধিকারিক অশোক কাটারিয়ার কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ পাওয়ার পর কাটারিয়া জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করা হবে। সে কারণে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 145

Continue Reading

Previous: আর জল্পনা নয়, আর্যর চরিত্রে থাকছেন জিতু কামালই! অভিনেতা নিজেই জানালেন সেই খবর
Next: ‘মহিলা-কুকুর আর শিশুরাই……………’ সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট করে ফের কটাক্ষের মুখে সায়ন্ত মোদক

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.