Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: পরিবারকে না জানিয়ে সঙ্গীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকছিলেন। কিন্তু বাড়ির লোক জানতে পারায় অবশেষে চরম পদক্ষেপ নিলেন যুবক। গুরুগাঁওয়ের ভাংরোলা গ্রামে বাড়ির চার তলা থেকে ঝাঁপ দিয়ে ওই যুবক আত্মঘাতী হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স ১৯ বছর।

রিপোর্ট অনুসারে, মৃত যুবকের নাম বিশাল। আগ্রার এক গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভাংরোলা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন বিশাল। মানেসরের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিশাল এক তরুণীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই যুগল বাড়ির মালিকের কাছে নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। সে কথা বলে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তাঁরা। তদন্তকারীরা জানান, সম্প্রতি দুজনের পরিবারের লোকজন তাদের সম্পর্কের কথা জানতে পারে। যার পর থেকে বিশাল মানসিক অবসাদে ভুগছিলেন বলে অভিযোগ। পুলিশ জানায়, শনিবার রাতে বাড়িটির চার তলা থেকে ঝাঁপ দেন বিশাল। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্য দিকে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। গোটা বিষয়টির নেপথ্যে আর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশালের বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলছে পুলিশ। পরিবারের সদস্যদের জবানবন্দিও রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা।

Post Views: 69

Continue Reading

Previous: অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!
Next: বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.