Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
steel.jpg

ওঙ্কার ডেস্ক: জ্বলন্ত গলিত ইস্পাত ছড়িয়ে পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। এই ঘটনায় জখম হয়েছেন আরও বহু শ্রমিক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বিশাখা ইস্পাত কারখানায়। একটি পাত্রে ভরে উপরে তোলার সময় দুর্ঘটনাবশত তা ভেঙে পড়ে। যার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে। মনে করা হচ্ছে, কারখানার স্টিল মেল্টিং শপ (এসএমএস)-২ এবং এসএমএস-৩ বিভাগে এই ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

প্রশাসনের আধিকারিকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আরও বেশ কয়েকজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, গলিত ইস্পাত ভর্তি বালতি উপরে তোলার সময় ভেঙে গেলে এই দুর্ঘটনা ঘটে। যার ফলে বিপুল পরিমাণ উত্তপ্ত গলিত ধাতু চার পাশে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল এবং কারখানার নিরাপত্তা কর্মীরা ছুটে যান। জখম শ্রমিকদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পরিস্থিতি পর্যালোচনা করতে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। আহতদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। প্রশাসনের আধিকারিকরা উদ্ধারকাজ এবং জখমদের চিকিৎসার বিষয়ে নাইডুকে অবহিত করেছেন। উদ্ধার অভিযান এখনও জারি রয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত এগোলে আরও বিস্তারিত তথ্যজানা যাবেবলে আশা করা হচ্ছে। অন্য দিকে এই ঘটনার পর কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Post Views: 67

Continue Reading

Previous: ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে
Next: অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.