Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ওঙ্কার ডেস্ক: ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও উপকূল। শক্তিশালী এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের। জখম হয়েছেন ২০০ জনেরও বেশি। উপকূলীয় অঞ্চলে এক মিটার উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়তে দেখা গিয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির ডিরেক্টর তেরেসিতো বাকোলকল জানান, চলতি বছরে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। স্থানীয় সময় সকাল ৭:৩৭ মিনিট নাগাদ ৩৩ কিলোমিটার গভীরে, সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

রিপোর্ট অনুসারে, নিহতদের মধ্যে তেরো জন সারাঙ্গানি প্রদেশের পার্বত্য শহর গ্লানে ভূমিকম্পের বাড়িঘর চাপা পড়ে মারা যান। এ ছাড়া জেনারেল সান্তোসে আরও সাত জনের মৃত্যু হয়েছে। সেখানেও বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বাকিরা দক্ষিণ কোতাবাতো, দাভাও অক্সিডেন্টাল এবং বালুত দ্বীপ জুড়ে ধসে পড়া বাড়িঘর ও ধর্মীয় স্থানের জেরে মারা গেছেন। ফিলিপিন্সের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, সোক্সারগেন অঞ্চলে অন্তত ১৩৪ জন জখম এবং ১২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

শক্তিশালী এই ভূমিকম্পের জেরে বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। জেনারেল সান্তোসে একটি দোতলা স্কুল ভেঙে পড়েছে তীব্র কম্পনের ফলে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্লাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। বাতিল করা হয়েছে ১৭টি উড়ান। ভূমিকম্পের প্রায় পাঁচ ঘণ্টা পর সারাঙ্গানির কিয়াম্বায় ১.৪ মিটার উঁচু জলোচ্ছ্বাস পরিমাপ করা হয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসির উপকূলে ৮৩ সেন্টিমিটার, পালাউতে ৩০ সেন্টিমিটার এবং জাপানের চিচিজিমা দ্বীপ ও উপকূলীয় শহর কুশিমোতোতে ২০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ রেকর্ড করা হয়েছে।

Post Views: 70

Continue Reading

Previous: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা
Next: বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.