Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

Online Desk জুন 8, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ ‘আয়ুষ্মান ভারতে’র বিরোধিতা করেছে তৃণমূল সরকার। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, নামে মন্দির থাকায় ‘আয়ুষ্মান ভারতে’র বিরোধিতা করেছে মমতা সরকার। তবে পালা বদল হতেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এল বাংলা। কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষরের পর সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, আজ থেকেই বাংলার মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা। বিনাব্যয়ে মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায়। এই খাতে বরাদ্দ ৯৭৬ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী আরও জানান, ‘প্রথম দিন থেকেই মিলবে পুরনো রোগের কভারেজ। রাজ্য ও দেশের ৩৬ হাজার সরকারি-বেসরকারি হাসপাতাল এর আওতায়। পরিযায়ীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। শুরুতে এই প্রকল্পের নামে মন্দির ছিল। সেই কারণে তৃণমূল বারবার বিরোধিতা করে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে।”
দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সূচনা করে মোদী সরকার। সালটা ২০১৮। কিন্তু সেই প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পায়নি। বাংলার জন্য তৎকালীন সরকার চালু করেছিল স্বাস্থ্যসাথী। ছাব্বিশের নির্বাচনী ইস্তেহারে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় আনা হবে বাংলাকে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

Post Views: 104

Continue Reading

Previous: গ্রেফতার হতেই, পুষ্পার পার্টি অফিসে তাণ্ডব বিক্ষুব্ধ জনতার, প্রাপ্য ত্রাণ সামগ্রী লুট !
Next: ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.