Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মহিলা-কুকুর আর শিশুরাই……………’ সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট করে ফের কটাক্ষের মুখে সায়ন্ত মোদক

‘মহিলা-কুকুর আর শিশুরাই……………’ সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট করে ফের কটাক্ষের মুখে সায়ন্ত মোদক

Online Desk নভেম্বর 21, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: মাসকয়েক আগে সংবাদ ও সমাজমাধ্যমের চর্চায় উঠে এসেছিলেন সায়ন্ত মোদক। তাঁকে সকলেই চেনেন অভিনেতা হিসাবে, তবে পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটারও। সে সময় বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল সামাজিক মাধ্যমে। এক সঙ্গে অভিনেতার তিন প্রাক্তন প্রেমিকা তাঁকে নিয়ে উগরে দিয়েছিলেন ক্ষোভ। তারপর বেশ কয়েকমাস নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেতা, তবে আবারও ফেরেন কাজে। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই আবারও কটাক্ষের মুখে সায়ন্ত। পুরুষ দিবসে তাঁর করা একটি পোস্ট থেকেই ঘটনার সূত্রপাত!
সায়ন্ত লেখেন, “ভাইয়েরা শান্ত হও। ১৯ নভেম্বর, একটা সাধারণ দিন। মনে রেখো, মহিলা-কুকুর আর শিশুরাই শুধু নিঃস্বার্থ ভালবাসা পেয়ে থাকে। তুমি পুরুষ, তুমি শুধু জুগিয়ে যাবে। আগামী কাল কী করবে সেটা ভাব। খাও, ঘুমাও, ঘুম থেকে ওঠো, পরের দিন আবার দিয়ে যাও।” এরপরেই একের পর এক কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে।
সমাজমাধ্যমে নানাজনে নানা মন্তব্য করেছেন, কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, “প্রেমিকার টাকায় মালদ্বীপ ট্রিপে গিয়ে এই কথা অন্তত আপনাকে মানায় না। আর একজন লেখেন, “লজ্জাও করে না এইসব পোস্ট দিতে? যদিও সায়ন্ত এই সব পোস্টের কোনও উত্তর দেননি। একসময় সায়ন্তর তিন প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা ও কিরণ দাবি করেছিলেন অত্যাচার, অপমান এমনকি মারধরের। তিনজনের লাগাতার অভিযোগে সামাজিক মাধ্যম থেকে কার্যত বিদায় নিয়েছিলেন সায়ন্ত। এবার এই ঘটনার মোড় কোন দিকে নেয় তা সময়ের অপেক্ষা।

Post Views: 155

Continue Reading

Previous: সেলাই না করে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন ফেভিকুইক! ডাক্তারের কাণ্ডে শোরগোল
Next: ২৫ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘মিতিন- একটি খুনির সন্ধানে’, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.