Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২৫ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘মিতিন- একটি খুনির সন্ধানে’, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক

২৫ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘মিতিন- একটি খুনির সন্ধানে’, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক

Online Desk নভেম্বর 21, 2025
e6ut.png

ওঙ্কার ডেস্ক: বড়দিনের ছুটিতে রহস্যের সমাধান করতে বড়পর্দায় ফিরছে ‘মিতিন মাসি’। সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে আসছে অরিন্দম শীলের নতুন ছবি ‘মিতিন- একটি খুনির সন্ধানে’। শুক্রবার দেখা গেল সেই ছবির প্রথম ঝলক।

টিজারের শুরুতেই দেখা গিয়েছে নেপথ্যে কণ্ঠে কেউ প্রশ্ন করছেন ‘মহিলা গোয়েন্দা বিষয়টা কীরকম? যে রাঁধে, সে চুলও বাঁধে?’ অন্যদিকে ‘মিতিন মাসি’কে দেখা যায় অ্যাকশন ফর্মে। কখনও দৌড়ে করছেন, তো কখনও বাইক নিয়ে ছুটছেন। এরপরই নায়িকা পাল্টা জবাবে বলে ওঠেন ‘যে দাড়ি কামায়, সেও রাঁধে তো!’ প্রখর বুদ্ধিদীপ্ত, বেপরোয়া, তীক্ষ্ণ, শ্যেণ দৃষ্টি-সম্পন্ন ঘরোয়া মহিলা, যিনি অন্যায়ের প্রতিবাদ করতে মোটেই পিছপা হন না। পুরুষদের মতোই সমানভাবে গল্পের খলনায়কদেরও ছাড়েন না। গল্পের শুরুতেই এক নারী ছুটে আসেন মিতিনের কাছে—স্বামী আচমকা উধাও। ধীরে ধীরে জানা যায়, নিখোঁজ স্বামী আসলে খুন হয়েছেন। কিন্তু কেন? কী এমন ছিল তাঁর জীবনে যা তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিল? সাহেব চট্টোপাধ্যায়ের চরিত্রটির অকালপ্রয়াণ যেন আরও ঘন করে তোলে রহস্যের কুয়াশা। সেই খুনের কিনারা করতেই নামবেন মিতিন। ত্রিকোণ প্রেমের গভীর রহস্য, নাকি নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনও কারণ? তবে ‘মিতিন মাসি’র চরিত্রে পুনরায় বড়পর্দায় দেখা যাবে কোয়েল মল্লিককেই। তবে এবারের চমক হিসেবে নায়িকাকে আরও বেশি অ্যাকশন করতে দেখা যাবে। টিজার দেখে রীতিমত উচ্ছ্বসিত দর্শকরা।

প্রসঙ্গত আগামী ২৫ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘মিতিন- একটি খুনির সন্ধানে’। নাম ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, অরিজিৎ গুহ, দুলাল লাহিড়ি, শাতাফ ফিগার, রোশনি ভট্টাচার্য, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন অরিন্দম শীল। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। জিৎ গঙ্গোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।

Post Views: 78

Continue Reading

Previous: ‘মহিলা-কুকুর আর শিশুরাই……………’ সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট করে ফের কটাক্ষের মুখে সায়ন্ত মোদক
Next: দিল্লি বিস্ফোরণে অভিযুক্তের সঙ্গে মিলে বোমা তৈরির ভিডিও শেয়ার জইশ হ্যান্ডলারের

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026
SUVENDU.jpg

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.