Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরিচালকের পাশাপাশি ‘কাকাবাবু’তে বদল সন্তুও, কি বললেন সৃজিত-আরিয়ান?

পরিচালকের পাশাপাশি ‘কাকাবাবু’তে বদল সন্তুও, কি বললেন সৃজিত-আরিয়ান?

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
FotoJet-8.jpg

ওঙ্কার ডেস্ক: পরিচালক চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আসছে ‘কাকাবাবু’ সেই খবর আগেই এসেছিল। পরিচালক আসন থেকে সরেছেন সৃজিত মুখার্জি। পর পর ৩ বার সফলভাবে ‘কাকাবাবু’তে কাজ করার পরেও বদল পরিচালক আসন। এসভিএফ এবং এমআইডিয়াজ ক্রিয়েশনসের যৌথ প্রজজনায় আসছে এই ছবি। ২১ ফেব্রুয়ারি ছবির শুভ মহরৎ হয় এসভিএফ’এর অফিসে।
শুধু পরিচালক বদল নয় বদল হচ্ছে ‘সন্তু’ চরিত্রের অভিনেতাও। গত ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্তুর ভূমিকায় ছিল আরিয়ান। এবার সন্তুর চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্ঘ্য বসুরায়। এর আগে ‘দাবাড়ু’ ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল অর্ঘ্য। না, এতে অবশ্য ক্ষোভ অসন্তোষ, কিছুতেই নেই দুজনের। বরং খুশি তাঁরা। কাকাবাবুর সফর জারি আছে, আনন্দিত পরিচালক। প্রযোজনা সংস্থার তরফে ভিডিয়ো কল যায় সৃজিতের কাছে, বেশ খানিকক্ষণ কথা হয়। সৃজিতের কথায়, “অনেক শুভেচ্ছা চন্দ্রাশিসকে। ফাটিয়ে দিক ও।” অন্যদিকে একই সুর আরিয়ানের গলায়ও, তিনি জানান, ‘এটা কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সৃজিতদা’ই আমাকে বলেছিলেন নতুন সন্তু খুঁজে দেওয়ার জন্য। আর তা ছাড়া সন্তুর যা বয়স সেই তুলনায় আমি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছি। আর কতদিন সন্তু করব? আমি নিজেই বুঝেছি ওই চরিত্রটি আর আমার জন্য নয়। নতুন যে করছে তাঁকে আমার অনেক শুভেচ্ছা।’
কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং।

Post Views: 116

Continue Reading

Previous: ভেঙে টুকরো হচ্ছে পাকিস্তান, স্বীকার করলেন সে দেশেরই সাংসদ!
Next: ফের বিতর্ক! রণবীরের পর ফারহা খানের মন্তব্য নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.