Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চপ ভাজছেন কাঞ্চন মল্লিক, সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও

চপ ভাজছেন কাঞ্চন মল্লিক, সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও

Online Desk এপ্রিল 3, 2025
cghjn.png

ওঙ্কার ডেস্ক: খুন্তি হাতে চপ ভাজছেন কাঞ্চন মল্লিক। সমাজমাধ্যমে শ্রীময়ী চট্টরাজ শেয়ার করেছেন সেই ভিডিও। মাঝেমধ্যেই নানা ভিডিও শেয়ার করেন অভিনেত্রী, সংসারের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। কখনও বেড়াতে যাওয়া, কখনও বিশেষ দিন উদযাপন, আবার কখনও বা রোজকার সাধারণ মুহূর্ত সবকিছুই উঠে আসে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবারের পোস্টে চমক অন্যরকম!
সম্প্রতি শ্রীময়ীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন মল্লিক রান্না করছেন। পাশে দাঁড়িয়ে শ্রীময়ীর মা, আর পাশে রয়েছেন শ্রীময়ী নিজেও। ভিডিওতে অভিনেত্রী মজা করে বলেন, “কাঞ্চন এখন আলুর পকোড়া বানাচ্ছে। কী গো, একটু তাকাও?” উত্তরে কাঞ্চন বলেন, “দাঁড়াও, মন দিয়ে করতে দাও।”
শ্রীময়ীকে আরও বলতে শোনা যায়, এই বিশেষ রান্নাটা কাঞ্চন তাঁর শাশুড়ির কাছ থেকে শিখেছেন, আর তাঁর দিদি ফোনে থেকে পুরো বিষয়টি তদারকি করছেন! আর তারপরেই শ্রীময়ী বলেন, “আর এদিকে কৃষভি কেঁদে চলেছে। বাবা রান্না করছে, সেই আনন্দে কেঁদে ফেলেছে!” অবশ্য, এটা যে নিছক মজা, তা তিনি নিজেই পরিষ্কার করেছেন।
সদ্যই প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন তারকা দম্পতি। তাঁদের মেয়ে কৃষভিকেও সঙ্গে নিয়েই কাটিয়েছেন এই বিশেষ দিন। গত বছর ২ মার্চ তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। এরপর ২০২৪ সালের নভেম্বরে তাঁদের কন্যা কৃষভির জন্ম হয়।

Continue Reading

Previous: বিয়ে ভাঙা থেকে মেয়ের জীবন, মুখ খুললেন বরখা বিস্ত
Next: অস্ট্রেলিয়ার যে দ্বীপে কেউ থাকে না, সেখানেও শুল্কের কোপ ট্রাম্পের!

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.