Skip to content
এপ্রিল 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়ার যে দ্বীপে কেউ থাকে না, সেখানেও শুল্কের কোপ ট্রাম্পের!

অস্ট্রেলিয়ার যে দ্বীপে কেউ থাকে না, সেখানেও শুল্কের কোপ ট্রাম্পের!

Online Desk এপ্রিল 3, 2025
20250403_150636.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বের বহু দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় যেমন ভারত রয়েছে তেমনই রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চিন, পাকিস্তান, বাংলাদেশও। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল অ্যান্টার্কটিকার এক বরফে ঢাকা জনশূন্য দ্বীপের উপরও শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আদতে যে দ্বীপে কেউ থাকেন না সেখানে শুল্ক চাপানোয় নেট মাধ্যমে চলছে জোর চর্চা। হাসির রোল উঠেছে নেটাগরিকদের মধ্যে।

জানা গিয়েছে অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড ম্যাকডোনাল্ড দ্বীপ ও হার্ড দ্বীপ পৃথিবীর অন্যতম প্রত্যন্ত অঞ্চল।অস্ট্রেলিয়ার পার্থ থেকে নৌকায় চেপে সেখানে পৌঁছাতে দুই সপ্তাহ সময় লাগে। মনে করা হয়, এই দ্বীপ একেবারেই জনমানুষহীন। কেবল পেঙ্গুইনদের বসবাস সেখানে। এই দ্বীপে শেষ বারের মতো মানুষের পা পড়েছিল প্রায় এক দশক আগে। সেই ম্যাকডোনাল্ড দ্বীপ ও হার্ড দ্বীপের পণ্যের উপর ট্রাম্পের শুল্কের কোপ পড়েছে। হোয়াইট হাউসের তরফে প্রকাশিত নতুন শুল্কের তালিকায় ‘দেশ’ হিসেবে জায়গা পেয়েছে হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ। এই দ্বীপগুলির পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বৃহস্পতিবার বলেন, ‘পৃথিবীর কোনো জায়গা নিরাপদ নয়।’

উল্লেখ্য, জনশূন্য ওই দুই দ্বীপ ছাড়াও অস্ট্রেলিয়ার একাধিক দ্বীপের পণ্যে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। শুল্ক তালিকায় থাকা অন্যান্য দ্বীপের মধ্যে রয়েছে কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ, ক্রিসমাস দ্বীপ ও নরফোক দ্বীপ। এই দ্বীপগুলিতে খুব কম সংখ্যক মানুষের বসবাস।নরফোক দ্বীপটিতে মাত্র ২ হাজার ১৮৮ জন মানুষ বাস করেন। এই দ্বীপের অবস্থান সিডনি থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ২০২৩ সালে নরফোক দীপ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে।

Post Views: 69

Continue Reading

Previous: চপ ভাজছেন কাঞ্চন মল্লিক, সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও
Next: ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কী বললেন প্রধান বিচারপতি ?

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.