Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল! সরকারি অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাওয়াত

১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল! সরকারি অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাওয়াত

Online Desk এপ্রিল 9, 2025
HG.png

ওঙ্কার ডেস্ক: ফের নতুন বিতর্কের মুখে কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মানালির বাড়িতে এক লক্ষ টাকার বিদ্যুৎ বিল দেখেই চক্ষু চড়ক গাছ অভিনেত্রীর। নেপোটিজম হোক বা ইন্ডাস্ট্রির রাজনীতি বরাবর প্রতি বিষয়ে অকপটে মুখ খুলেছেন তিনি। এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্য প্রশাসনের। ‘আমি থাকি না, তবু বিল আসে লক্ষ টাকার! এটা সম্ভব? প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
সম্প্রতি মান্ডির একটি অনুষ্ঠানে হাজির ছিলেন কঙ্গনা। সেখানেই বক্তৃতার মাঝে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘ আমার মানালির বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে এক লক্ষ টাকা! অথচ আমি তো থাকিই না সেখানে! কী দুঃখজনক পরিস্থিতি, ভাবতেই খারাপ লাগছে।’ বলিউডে বরাবরই নিজের সোজাসাপ্টা মন্তব্যের জন্য পরিচিত কঙ্গনা। এবারও তার ব্যতিক্রম হল না। ২০২৪ সালে লোকসভা ভোটে মান্ডি থেকেই প্রার্থী হয়েছেন তিনি। রাজনীতিতে নতুন ইনিংস শুরু হলেও, সাধারণ মানুষের সমস্যায় বারবার পাশে থেকেছেন কঙ্গনা।
অভিনেত্রী দাবি করেছেন, তিনি বুঝতেই পারছেন না এমন অস্বাভাবিক বিল কীভাবে আসলো। এই বিষয়টি নজরে রাখুক স্থানীয় মানুষও। তাঁর কথায়, ‘এই ধরনের অনিয়ম দেখে আমি লজ্জিত। পরিবর্তন ছাড়া আর কোনও পথ নেই।’ কেন এই অতিরিক্ত বিল, তা নিয়ে তদন্ত হবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে কঙ্গনার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে মান্ডির রাজনীতিতে।

Post Views: 108

Continue Reading

Previous: মোহনবাগান বনাম বেঙ্গালুরু আইএসএল ফাইনালের টিকিট বিক্রি শুরু, টিকিট কী করে কাটবেন জেনে নিন!
Next: গোল করে দলকে ফাইনালে তুলে কেনো অদ্ভুত সেলিব্রেশন জানালেন আপুইয়া !

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.