Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোল করে দলকে ফাইনালে তুলে কেনো অদ্ভুত সেলিব্রেশন জানালেন আপুইয়া !

গোল করে দলকে ফাইনালে তুলে কেনো অদ্ভুত সেলিব্রেশন জানালেন আপুইয়া !

Online Desk এপ্রিল 9, 2025
IMG-20250407-WA0159.jpg

স্পোর্টস ডেস্ক : মাঝমাঠে তিনিই রাজা। তবে গোল করার খুব একটা প্রবণতা দেখা যায় না তাঁর পারফরম্যান্সে। চলতি আইএসএলে এর আগে ২০টি ম্যাচে মাঠে নেমে একটিতেও গোল পাননি। সারা আইএসএল কেরিয়ারে ১১২টি ম্যাচে মেরেকেটে আধ ডজন গোল করেছেন তিনি। আইএসএলে শেষ গোলটি করেছিলেন গত মরশুমে, মুম্বই সিটি এফসি-র হয়ে কেরালা ব্লাস্টার্সের ব্লাস্টার্সের বিরুদ্ধে নেমে।
ক্যালেন্ডারের হিসাব ধরলে সেই গোলের ঠিক দেড় বছর পর সোমবার রাতে আইএসএলে-র ম্যাচে গোল করতে দেখা গেল আপুইয়াকে। তাও এমন এক গোল, যে গোল চিরকাল মনে রাখবে মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকেরা। ক্লাবের ইতিহাসেও হয়তো সোনার অক্ষরে লেখা থাকবে এই গোলের বর্ণনা। কারণ, এই গোলই সবুজ-মেরুন বাহিনীকে টানা দ্বিতীয় মরশুমে ফাইনালে পৌঁছে দিয়েছে।
গোল করার বড় একটা অভ্যাস নেই। তাই নিজে গোল করে সেলিব্রেট করারও অভ্যাস নেই মিজোরামের এই ২৪ বছর বয়সী মাঝমাঠে নিবেদিত এই ফুটবলারের। সোমবারও অনিরুদ্ধ থাপার পাস থেকে অসাধারণ গোলটি করার পরও বুঝতে পারেননি, ঠিক কী ভাবে সেই আনন্দের উল্লাসে ফেটে পড়া উচিত।
নিজেই সে কথা শুনিয়ে আপুইয়া বলেন, “গোলটা করার পর আমার মাথা থেকে সব বেরিয়ে গিয়েছিল। বুঝতেই পারছিলাম না কী ভাবে সেলিব্রেট করব। আসলে অনেক দিন পরে গোল করলাম তো। যখন গোল করি, তখন আমার এ রকমই হয়। চেঁচাই আর সমর্থকেরা কতটা চেঁচাচ্ছে, কী করছে, সেটাই দেখি”।

Post Views: 232

Continue Reading

Previous: ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল! সরকারি অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাওয়াত
Next: ‘বাধ্য হয়েই হালকা বলপ্রয়োগ’, কসবা কাণ্ডে প্রতিক্রিয়া কলকাতা পুলিশের !

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.