Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘বাধ্য হয়েই হালকা বলপ্রয়োগ’, কসবা কাণ্ডে প্রতিক্রিয়া কলকাতা পুলিশের !

‘বাধ্য হয়েই হালকা বলপ্রয়োগ’, কসবা কাণ্ডে প্রতিক্রিয়া কলকাতা পুলিশের !

Online Desk এপ্রিল 9, 2025
gggg.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বাধ্য হয়েই ‘হালকা বলপ্রয়োগ’ করা হয়েছে। কসবায় চাকরিহারাদের উপর পুলিশি নিপীড়নের ঘটনা মেনে নিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের লাথিমারার যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, “এই ঘটনা অনভিপ্রেত”, তবে একই সঙ্গে তিনি জানান, “পুলিশ কারও বিরুদ্ধে নয়”। পুলিশ কমিশনারকে পাশে বসিয়ে রাজ্যের মুখ্যসচিবও বলেন, “সরকারি সম্পত্তি যদি ভাঙচুর হয়, পুলিশকে মারধর করা হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশকে তো পদক্ষেপ করতেই হবে।”

কেন এদিন এই ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল কসবার ডি আই অফিসে। রাজ্যের অন্যত্রও প্রায় একই রকম ছবি। চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভ রুখতে বর্ধমান, দুর্গাপুর, বারাসতেও পুলিশকে মারমুখী হতে দেখা গেছে। এই পরিস্থিতিতে বুধবার দুপুরে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম রাজ্যের সমস্ত এসপিকে বিশেষ নির্দেশ দিতে হল, যে সব ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকরা গিয়ে আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের সঙ্গে শান্তির পথে এবং আলোচনার মাধ্যমেই বিষয়টি মিটিয়ে নিতে হবে।

কসবার ডিআই অফিসে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধরা। ব্যারিকেড পেরিয়ে ঢুকতে গেলে, পুলিশ লাঠিচার্জ করে। গুরুতর আহত হন অনেক শিক্ষক, অসুস্থ হয়ে পড়েন অনেকে। বিক্ষোভকারীদের দাবি, কয়েকজনের হাত-পাও ভেঙে গেছে। চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের উপর সহানুভূতিশীল হ‌ওয়ার পরিবর্তে এই পুলিশি আচরণে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রী যেখানে চাকরিহারাদের সভায় সহানুভুতি দেখাচ্ছেন, সেখানে তাঁর পুলিশ কেন এমন মারমুখী হচ্ছে। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ শিক্ষক মহল। বিক্ষোভকারীদের মতে, তাঁরা কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তাঁদের আন্দোলন ছিল একান্তই মানবিক ও যৌক্তিক দাবির জন্য। তবু কেন এই দমননীতি ? প্রশ্ন তুলছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত শাসকদলের নেতাদের রক্ষা করতেই সাধারণ চাকরিপ্রার্থীদের বলি করা হচ্ছে। নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপোষণ, ও কালোবাজারির অভিযোগে ক্ষুব্ধ গোটা রাজ্য।

Continue Reading

Previous: গোল করে দলকে ফাইনালে তুলে কেনো অদ্ভুত সেলিব্রেশন জানালেন আপুইয়া !
Next: ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, এক বছরেই চার মাসের বেশি জেলের বাইরে

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.