Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সম্পত্তি থেকে বঞ্চিত করিশ্মার সন্তানরা, কী জানালো তাঁর আইনজীবী?

সম্পত্তি থেকে বঞ্চিত করিশ্মার সন্তানরা, কী জানালো তাঁর আইনজীবী?

Online Desk সেপ্টেম্বর 27, 2025
yjh.png

ওঙ্কার ডেস্ক: ১২ জুন সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই করিশ্মা কাপুর ও প্রয়াত সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে চর্চা তুঙ্গে। প্রিয়ার বিরুদ্ধে উঠে এসেছে নানা অভিযোগ। এবার ফের শোনা যাচ্ছে সঞ্জয়ের সম্পত্তির ভাগ থেকে একেবারেই বঞ্চিত হচ্ছেন করিশ্মার দুই সন্তান কিয়ান ও সামাইরা।
সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, করিশ্মার দুই সন্তানের আইনজীবি মহেশ জেঠমলানী নাকি জানিয়েছেন যে, সম্পূর্ণ সম্পত্তির দলিলই একেবারে ভিত্তিহীন। আর তা এনেই করিশ্মার সন্তানদের বঞ্চিত করা হচ্ছে তাঁদের প্রাপ্য থেকে। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানির পর সামনে আসে এরকম তথ্য।
সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি ভাগাভাগি নিয়ে জলঘোলা চলছে। ইতিমধ্যেই এই নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর। ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ! যদিও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খোরপোশ নেওয়ায় এই সম্পত্তির ভাগ পাবেন না করিশ্মা কাপুর। তাই বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ান।

Continue Reading

Previous: ‘স্বদেশী’ ৪জি নেটওয়ার্ক চালু করে ভারত নাম লেখাল চিন, ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়ার পাশে
Next: গ্রেফতারের পর সোনমকে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.