Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘স্বদেশী’ ৪জি নেটওয়ার্ক চালু করে ভারত নাম লেখাল চিন, ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়ার পাশে

‘স্বদেশী’ ৪জি নেটওয়ার্ক চালু করে ভারত নাম লেখাল চিন, ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়ার পাশে

Online Desk সেপ্টেম্বর 27, 2025
modi-dddddfgf.jpg

ওঙ্কার ডেস্ক: টেলি-যোগাযোগ পরিকাঠামোর ক্ষেত্রে বিরাট অগ্রগতি ভারতের। শনিবার বিএসএনএল-এর ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর ফলে চিন, ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়ার মতো টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারী দেশগুলির তালিকায় ভারত নাম লেখাল।

ভারত সঞ্চার নিগম লিমিটেডের রজতজয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদী ৯৭,৫০০ টিরও বেশি মোবাইল ৪জি টাওয়ার উদ্বোধন করেছেন, যার মধ্যে ৯২,৬০০ ৪জি প্রযুক্তি সাইট রয়েছে। এই টাওয়ারগুলি ‘স্বদেশী’ প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৩৭,০০০ কোটি টাকা তৈরি করা হয়েছে। ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক চালু হওয়ার পর ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়া এবং চিনের মতো দেশগুলির তালিকায় ভারত নাম লেখাল। কারণ এই দেশগুলি আগেই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে টেলিকম সরঞ্জাম প্রস্তুত করেছে। এক কর্মকর্তা বলেন, ভারতে তৈরি নেটওয়ার্কটি ক্লাউড-ভিত্তিক, ভবিষ্যতের নির্বিঘ্নে ৫জি-তে উন্নত করা যাবে।

‘স্বদেশী’ ৪জি নেটওয়ার্ক চালু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এর ফলে দেশে ডিজিটাল বৈষম্য দূর হবে এবং গ্রামীণ মানুষের ক্ষমতায়ন হবে। পাশপাশি আগামীতে বিএসএনএল-এর ৫জি প্রযুক্তিতে উন্নত করার পথ প্রশস্ত করবে। এই পদক্ষেপের ফলে ওড়িশার ২৪৭২ গ্রাম-সহ ২৬,৭০০ সংযোগহীন গ্রাম যেগুলি প্রত্যন্ত, সীমান্ত এবং মাওবাদী অধ্যুষিত এলাকায় রয়েছে সেগুলি সংযোগ পাবে। বিবৃতিতে বলা হয়েছে, এটি ২০ লক্ষেরও বেশি নতুন গ্রাহককে পরিষেবা দেবে। এই টাওয়ারগুলি সৌরশক্তিচালিত বলে জানা গিয়েছে। এছাড়াও, প্রধানমন্ত্রী ডিজিটাল ভারত নিধির মাধ্যমে ভারতের ১০০ শতাংশ ৪জি স্যাচুরেশন নেটওয়ার্কও উন্মোচন করেছেন, যেখানে ২৯,০০০ থেকে ৩০,০০০ গ্রাম একটি মিশন-মোড প্রকল্পে যুক্ত।

Post Views: 154

Continue Reading

Previous: বাঙালির মহোৎসবে মুখ ভার আকাশের ! কলকাতা ও জেলার আবহওয়া কবে কেমন ?
Next: সম্পত্তি থেকে বঞ্চিত করিশ্মার সন্তানরা, কী জানালো তাঁর আইনজীবী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.