Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে জলঘোলা, প্রিয়া সচদেবকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট?

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে জলঘোলা, প্রিয়া সচদেবকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট?

Online Desk সেপ্টেম্বর 11, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে জলঘোলা দিনে দিনে বেড়েই চলেছে। প্রয়াত শিল্পপতির ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি কে পাবে, তা নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে আবেদন জানিয়েছেন করিশ্মার সন্তানেরা। এ বার প্রিয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ সঞ্জয়ের মা রানি কপূর।

করিশ্মার দুই সন্তান, সামাইরা ও কিয়ান সম্প্রতি অভিযোগ করেছেন, সঞ্জয়ের সম্পত্তির দলিল জাল করেছেন প্রিয়া। প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি নিজের দখলে রাখতেই নাকি এমন করেছেন তিনি। এবার সেই একই অভিযোগ জানালেন সঞ্জয়ের মা। তাঁর দাবি, তাঁর পুত্রের তৈরি করা দলিল জাল করে সব সম্পত্তি নিজের করেছেন প্রিয়া। তাঁর জন্য কিছুই রাখেননি।
দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রানি কপূর। আইনজীবী বৈভব গগ্গরের মাধ্যমে রানির আবেদন, “আজ আমার কাছে কানাকড়িও নেই। ১০ হাজার কোটি টাকার সম্পত্তি আমার প্রাপ্য ছিল। আমার বয়স এখন ৮০। আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল আর আমার মাথার উপর একটা ছাদ পর্যন্ত নেই।” প্রসঙ্গত, প্রিয়া নাকি সঞ্জয়ের সম্পত্তি বেচে দেওয়ার পরিকল্পনা করছেন বলেও দাবি করেছেন রানি কপূর। সঞ্জয়ের বোন মন্দিরা কপূর স্মিথও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “আমাদের যা প্রাপ্য নয়, তা আমরা চাইছি না। আমার বাবা এই সব তৈরি করেছিল। আমার মায়ের জন্য এই সম্পত্তি তৈরি করেছিল বাবা। সেই সম্পত্তি বেড়েছে আমার দাদার কাছে থাকাকালীন। ভারতীয় পরিবারে এই সম্পত্তি তো সবার মধ্যে সমান ভাবে ভাগ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে একজন সব সম্পত্তি দখল করেছে। আমার মায়ের মাথার উপরে ছাদটাও নেই।”

উল্লেখ্য, প্রিয়া সচদেবকে দিল্লি হাই কোর্টের তরফ থেকে সমস্ত সম্পত্তির তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। তাঁকে সমনও করা হয়েছে। সম্পত্তি সংক্রান্ত শুনানির দিন আগামী ৯ অক্টোবর বলে জানা গিয়েছে.

Post Views: 111

Continue Reading

Previous: দুইদিনে পাঁচ জন পাকিস্তানী চর গ্রেফতার; দিল্লিতে বড় জঙ্গী হামলার ছক, সন্দেহ পুলিশের
Next: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলার পক্ষে সওয়াল বলেন্দ্রর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.