Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দুইদিনে পাঁচ জন পাকিস্তানী চর গ্রেফতার; দিল্লিতে বড় জঙ্গী হামলার ছক, সন্দেহ পুলিশের

দুইদিনে পাঁচ জন পাকিস্তানী চর গ্রেফতার; দিল্লিতে বড় জঙ্গী হামলার ছক, সন্দেহ পুলিশের

Online Desk সেপ্টেম্বর 11, 2025
dp.png

ওঙ্কার ডেস্ক: ঝাড়খণ্ড ও দিল্লি থেকে বুধবারই দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দিল্লি থেকে আরও তিন জনকে পাকড়াও করল পুলিশ। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান শুরু করেছিল সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ। সেই অভিযানের ফলেই একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটেছে।
বুধবার দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল রাজধানী থেকে অফতাব নামে এক সন্দেহভাজনকে এবং রাঁচি থেকে আশরফ দানিশকে গ্রেফতার করে। প্রাথমিক জেরায় ধৃতদের কাছ থেকে আরও তিন জঙ্গির নাম পাওয়া যায়। এরপরই মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশের বিশেষ দল। বৃহস্পতিবার তিন সন্দেহভাজনকে ধরা হয় দিল্লি, মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা থেকে। তাঁদের কাছ থেকে আইইডি, বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তে উঠে এসেছে, পাঁচ ধৃত একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং গোপনে নাশকতার পরিকল্পনা করছিল। আশরফ দানিশ এই দলের মূল পরিচালকের ভূমিকা পালন করছিল বলে মনে করছে পুলিশ। তাঁর সঙ্গে পাকিস্তানের ‘হ্যান্ডলার’-দের সরাসরি যোগাযোগ ছিল বলে প্রমাণ মিলেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে বার্তা আদানপ্রদান করত তারা।
ধৃতদের জেরায় আরও জানা গিয়েছে, ভারতে তরুণ প্রজন্মের মগজধোলাই করে তাদের জঙ্গি কার্যকলাপে টেনে আনা এবং জঙ্গি সংগঠনের জন্য নতুন সদস্য নিয়োগের দায়িত্বও ছিল এই দলের উপর। শুধু তাই নয়, দিল্লি ও এনসিআর-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ও নাশকতার ছক কষা হয়েছিল। পুলিশের সন্দেহ, এই মডিউল সরাসরি আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর সঙ্গে যুক্ত। সব দিক খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা।

Post Views: 129

Continue Reading

Previous: ফের প্রথম স্থানে ফিরল জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’, স্থান হারালো ‘পরশুরাম’, সেরা ১০’এ কারা?
Next: করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে জলঘোলা, প্রিয়া সচদেবকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.