Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের প্রথম স্থানে ফিরল জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’, স্থান হারালো ‘পরশুরাম’, সেরা ১০’এ কারা?

ফের প্রথম স্থানে ফিরল জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’, স্থান হারালো ‘পরশুরাম’, সেরা ১০’এ কারা?

Online Desk সেপ্টেম্বর 11, 2025
dr.png

ওঙ্কার ডেস্ক: ফের ঘুরে গেল টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে বহুদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। ৬.৯ নম্বর পেয়ে প্রথম স্থানে পারুল-রায়ান। দ্বিতীয় স্থানেও রয়েছে চমক! সবাইকে পিছনে ফেলে এগিয়ে এল স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’‌‌। মোটামুটি নিজের জায়গা ধরে রাখলেও এই সপ্তাহে বড়সড় চমক দিল এই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। এই সপ্তাহে তৃতীয় স্থানে চলে গিয়েছে ‘পরশুরাম’। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে বেশ ভালো জায়গা করেছিল এই ধারাবাহিক। মাঝে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র দাপটে খানিকটা পিছিয়ে এলেও দর্শকের কাছে ‘সেরা’ই ছিল ‘পরশুরাম’।
চতুর্থ স্থানে রয়েছে দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। ৬.৪ পেয়েছে যৌথভাবে এই স্থানে রয়েছে দুই ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে টিআরপিতে এখন বেশ ভালই ফল করতে দেখা যাচ্ছে ‘জগদ্ধাত্রী’কে। তবে কয়েক সপ্তাহ যেতে না যেতেই খেলা বদলেছে! ‘ভবানী’র টিআরপি ধীরে ধীরে কমছে। যদিও গল্পের মোড়ে কী হবে তা নিয়ে আশাবাদী দর্শক। অন্যদিকে, পঞ্চমে রয়েছে ‘ফুলকি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৬.১ নম্বর। ষষ্ঠ স্থানে রয়েছে ‘দাদামণি’। প্রাপ্ত নম্বর ৫.৯। সোম-পার্বতীর বিয়ের গল্প নিয়ে দারুণ জমেছে এই ধারাবাহিক। সপ্তম স্থানে ৫.৮ পেয়ে রয়েছে ‘চিরসখা’। প্লুটোর মৃত্যুর ট্র্যাকে বেশ সাড়া ফেলেছিল এই ধারাবাহিক। তবে এখন সেই মোড় থেকে খানিকটা অন্যদিকে সরেছে এই মেগা। অষ্টমে রয়েছে এক সময়ের ‘বেঙ্গল টপার’ ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৫।
নবমে জোড়া ধারাবাহিক, ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৫.১। এদিকে, অনুরাগের ছোঁয়া নতুনভাবে শুরু হয়েছে। নতুন প্রজন্ম নিয়ে এগোচ্ছে গল্প। তাই নতুন গল্প টিআরপিতে কতটা প্রভাব ফেলবে এখন সেই দিকে নজর দর্শকের।‌ দশমে ৪.৮ নম্বরে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারাবাহিকটি শেষ সপ্তাহেও টিআরপিতে ছাপ ফেলে গেল। গত কয়েক সপ্তাহে এই মেগার সেভাবে দেখা মেলেনি, তবে শেষ সপ্তাহে গল্পের মোড়ে জায়গা করে নিল শ্যামলী-অনিকেত।

Post Views: 106

Continue Reading

Previous: আত্মনির্ভরের পথে দেশের বিমান ব্যবস্থা; ডিআরডিতে তৈরি হবে জেট ইঞ্জিন
Next: দুইদিনে পাঁচ জন পাকিস্তানী চর গ্রেফতার; দিল্লিতে বড় জঙ্গী হামলার ছক, সন্দেহ পুলিশের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.