Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লক্ষ্মী পুজোয় বলিউডের লক্ষ্মীর সাধভক্ষণ, কোথায় হল এই জমজমাট আয়োজন?

লক্ষ্মী পুজোয় বলিউডের লক্ষ্মীর সাধভক্ষণ, কোথায় হল এই জমজমাট আয়োজন?

Online Desk অক্টোবর 7, 2025
fhjy.png

ওঙ্কার ডেস্ক: তিথি অনুযায়ী ঘরে ঘরে যখন চলেছে দেবী কমলার আরাধনা চলছে, তখন এই শুভ দিনটিকেই সাধের অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন বলি অভিনেতা অভিনেত্রী ভিকি-ক্যাটরিনা। গুঞ্জন, সেই রাতেই ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খেয়েছেন ক্যাটরিনা।
কৌশল পরিবারের বউমা হওয়ার পর থেকেই ধর্মে-কর্মে একাধিক বার সামিল হতে দেখা গেছে ক্যাটরিনাকে। সন্তান আগমনের খবর দিতে গিয়েও তাই ঈশ্বরের শরণাপন্ন হয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। গত ২৩ সেপ্টেম্বর ‘ওম’ মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দিয়েছেন বলিউডের তারকাদম্পতি। তার পর থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁদের সমাজমাধ্যমের পোস্টে। চলতি মাসেই দুই থেকে তিন হচ্ছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তার প্রাক্কালেই জমজমাট সাধের অনুষ্ঠান হল বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। সূত্রের খবর, হাতে গোনা ক’জন বন্ধুবান্ধব, স্বজন নিয়ে একেবারে পারিবারিক বৃত্তেই সাধভক্ষণের অনুষ্ঠান হয়েছে এদিন রাতে। তবে আমন্ত্রিতের সংখ্যা কম হলেও পেটপুজোয় কোনও খামতি নেই। ক্যাটরিনার সাধের রান্নার দায়ভার বর্তেছে সেলেব্রিটি শেফ শিলার্না ভাজের উপর। তাঁর রান্নার গুনগানও ফেরে সেলেবদের মুখে মুখে। জানা গিয়েছে, ক্যাটরিনার সাধের অনুষ্ঠানের ক্যাটারিং তিনিই করছেন।
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, নবরাত্রির পর ক্যাটরিনার সাধভক্ষণের অনুষ্ঠান হবে। সেলেব্রিটি শেফ শিলার্নার একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘কার সাধের অনুষ্ঠান বলো তো?’ চোখেমুখে তাঁর একরাশ উচ্ছ্বাস। সেই ছবি ভাইরাল হওয়ার পরই দুয়ে দুয়ে চার করতে বেশ সময় নেয়নি সাধারণ মানুষ। যদিও পরিবারের সকলের মুখে কুলুপ সাধের অনুষ্ঠান নিয়ে। সূত্রের খবর, ভিকি-ক্যাটরিনা একেবারেই বিষয়টিকে পাঁচ কান করতে চাইছেন না! অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। আর মাত্র কদিনের অপেক্ষা, তার পরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে।

Post Views: 94

Continue Reading

Previous: বিজেপি নেতারা আক্রান্ত হওয়ার পর তৃণমূলকে নিশানা মোদীর, পাল্টা জবাব মমতার
Next: এসআইআর সংক্রান্ত মামলায় মঙ্গলে শুনানি সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.