Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি নেতারা আক্রান্ত হওয়ার পর তৃণমূলকে নিশানা মোদীর, পাল্টা জবাব মমতার

বিজেপি নেতারা আক্রান্ত হওয়ার পর তৃণমূলকে নিশানা মোদীর, পাল্টা জবাব মমতার

Online Desk অক্টোবর 7, 2025
mamata-modi.jpg

ওঙ্কার ডেস্ক: টানা বৃষ্টি এবং তার ফলে ধসবিধ্বস্ত উত্তরবঙ্গ। সোমবার এলাকা পরিদর্শনে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটায় আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। যার নিন্দা করে সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নিশানা করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে। দু’ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছিলেন, ‘যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।’

অন্য দিকে প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এটি দুর্ভাগ্যজনক এবং গভীর উদ্বেগের যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের অপেক্ষা না করেই একটি প্রাকৃতিক দুর্যোগের রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধস পরবর্তী পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করছেন।’ উল্লেখ্য, উত্তরবঙ্গের মানুষ যখন বিপর্যয়ের হাত থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেই সময় রাজনীতির এই তরজা নিয়ে বিরক্ত উত্তরবঙ্গের মানুষ। তাঁরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাইছেন। এখনও নাগরাকাটার বামনডাঙ্গা, মডেল ভিলেজ ও আশেপাশের গ্রামগুলো জলবন্দি। অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অনেকে রয়েছেন।

Post Views: 92

Continue Reading

Previous: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সহ বিরোধী দলনেতা; খতিয়ে দেখবেন পরিস্থিতি
Next: লক্ষ্মী পুজোয় বলিউডের লক্ষ্মীর সাধভক্ষণ, কোথায় হল এই জমজমাট আয়োজন?

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.