Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সৃজিত মুখার্জি নয়, চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আসছে ‘কাকাবাবু’

সৃজিত মুখার্জি নয়, চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আসছে ‘কাকাবাবু’

Online Desk ফেব্রুয়ারি 21, 2025
FotoJet-6.jpg

ওঙ্কার ডেস্ক- সৃজিত নয় পরিচালক চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আসছে ‘কাকাবাবু’। ফের কাকাবাবুর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কাকাবাবু এক থাকলেও বদল হয়েছে পরিচালকের। যৌথ প্রযোজনায় থাকছে এসভিএফ এবং এমআইডিয়াজ ক্রিয়েশনস। যে গল্পে কাকাবাবু ফ্রাঞ্চাইজির চতুর্থ ছবি পর্দায় আসতে চলেছে, তা হল ‘বিজয়নগরের হীরে’। শুক্রবার ২১ ফেব্রুয়ারি ছবির শুভারম্ভ।

 

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘বিজয়নগরের হিরে’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। এবারের অভিযানে সন্তু-কাকাবাবু যাবেন দক্ষিণ ভারতের হামপি। দিল্লিতে তখন পাগলা রাজা মহম্মদ বিন তুঘলক। প্রতিবেশী-রাজ্য বাহমনির সঙ্গে বিজয়নগরের চলত যুদ্ধ। সেই বিজয়নগরের ইতিহাস নিয়ে এবারের কাকাবাবু গল্প। কাকাবাবু এবং তার দলবল হামপির দিকে বেড়াতে বেরোন। সন্তু তো ছিলই আর ছিল জোজো। সন্তু-কাকাবাবু যেখানে, বিপদ সেখানে হাজির হবেই। এমনই অসামান্য অ্যাডভেঞ্চার-কাহিনিই শুনিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর উপন্যাসে। সেই গল্পই এবার পর্দায়।
এসভিএফ অফিসে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চন্দ্রাশিস রায়, সত্যম ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্য, ব্রত বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, শ্রীকান্ত মোহতা প্রমুখ। পুজোপাঠের মধ্যে ছবির মহরতে সামিল হলেন সকলেই।

Post Views: 105

Continue Reading

Previous: ঋত্বিক-সোহিনীর সঙ্গে ‘রান্নাবাটি’তে যোগ দিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়
Next: কবে খুলবে কারখানা? ব্র্যান্ডের অনুষ্ঠানে খোলামেলা সৌরভ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.