Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গবিভূষণে ভূষিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সম্মানিত করে মুখ্যমন্ত্রী

বঙ্গবিভূষণে ভূষিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সম্মানিত করে মুখ্যমন্ত্রী

Online Desk নভেম্বর 6, 2025
WhatsApp Image 2025-11-06 at 9.33.25 PM

সহেলী বিশ্বাস : আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করা হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে। বৃহস্পতিবার ধনধান্য অডিটরিয়ামে প্রদীপ প্রজ্বলন করে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক এরপরই এই মঞ্চে আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহার হাতে স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ষাটের দশকের শেষভাগে মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, তনুজাদের মতো অভিনেত্রীদের নেপথ্য কণ্ঠে শোনা গিয়েছে আরতি মুখোপাধ্যায়ের গান। বাংলা সঙ্গীতের স্বর্ণ যুগের এই প্রখ্যাত গায়িকাকে বাংলার বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।
কিংবদন্তি গায়িকাকে বঙ্গভূষণে ভূষিত করে মুখ্যমন্ত্রী বলেন , “আরতিদি একটার পর একটা গান উপহার দিয়েছেন। কিন্তু আমরা কোনও সম্মান তুলে দিতে পারিনি। আজ তাঁর হাতে বঙ্গবিভূষন তুলে দিলাম। এই ‘মাটির দান’ তুলে দিতে পেরে আমরা খুব খুশি। আমরা কৃতজ্ঞ আরতিদি আমাদের দেওয়া এই সম্মান গ্রহণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আরতি মুখোপাধ্যায় বলেন , “আমি খুব ভালোবেসে নিয়েছি। মমতা তুমি যেভাবে সকলের পাশে থাকো, সেটা সত্যিই অনুপ্রেরণা জোগায়। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার এই পদক্ষেপও কুর্নিশযোগ্য।”
বলিউড অভিনেতা হলেও শত্রুঘ্ন সিনহার অনুরাগীর সংখ্যা কম নয় বাংলায়। বঙ্গবিভূষণ সম্মানে আপ্লুত শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন,, “পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রনে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছি। বঙ্গবিভূষণে পেয়ে আমি আপ্লুত।কলকাতায় এত বড় উৎসবের অংশ হতে পেরে আমি গর্বিত। প্রসঙ্গত,১৯৮৭ সালে গৌতম ঘোষ পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘অন্তরজলী যাত্রা’তে ডোমের ভূমিকায় অভিনয় করেছিলেন শত্রুঘ্ন সিনহা। ভারতীয় সিনেমায় নেতা-অভিনেতার অনন্য অবদানের জন্য এবার বঙ্গবিভূষণে ভূষিত করা হল শত্রুঘ্ন সিনহাকে।

Post Views: 241

Continue Reading

Previous: ব্রাজিলিয়ান মডেল বিতর্কে নয়া মোড় ! ‘আমাকে ভারতীয় হিসেবে চিত্রিত করা হয়েছে’, বিস্মিত নেরি
Next: নতুন দল গড়ছেন হুমায়ুন ! জোটে যাওয়ার কথাও ভাবছেন ভরতপুরের বিধায়ক

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.