Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নতুন দল গড়ছেন হুমায়ুন ! জোটে যাওয়ার কথাও ভাবছেন ভরতপুরের বিধায়ক

নতুন দল গড়ছেন হুমায়ুন ! জোটে যাওয়ার কথাও ভাবছেন ভরতপুরের বিধায়ক

Online Desk নভেম্বর 6, 2025
Humayun.jpg

নিজস্ব প্রতিনিধি : নতুন দল গড়ছেন হুমায়ুন কবির। এবার আর লুকোচুরি নয়। কবে নতুন দলের আত্মপ্রকাশ হবে সেই দিনক্ষণ ও জানিয়ে দিলেন হুমায়ুন কবির। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নতুন দল গড়ছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার একে বারে কোন রাখঢাক না করে বৃহস্পতিবার ভরতপুরের বিধায়কের সাফ কথা, ‘২০ ডিসেম্বর যেতে দিন, আমার যে দল সেটির কথা আমি সর্বসম্মুখে জানিয়ে দেব। এই দলের চেয়ারম্যান আমিই হব। এরপর তার হুশিয়ারি, শুধু মুর্শিদাবাদ নয়, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর, মালদা, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় প্রার্থী দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তার হুশিয়ারি, ২০১৬ সালের মতো এবার আর হুমায়ুন কবীর একা নন। ইতিমধ্যেই তাঁর সঙ্গে অনেকে যোগাযোগ দিয়েছেন। আরও দিতে পারেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদে নির্দল প্রার্থী হয়েছিলেন প্রতিবাদী হুমায়ুন। নির্দল প্রার্থী হিসেবে জয়ীও হয়েছিলেন। চলতি বছর ১৫ অগস্ট নতুন দল খোলার হুশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। কিন্তু ক্যামাক স্ট্রিটে জেলা-বৈঠকে ডাকা হয় তাঁকে। এদিন হুমায়ুন বলেন, ‘ওখানে তিন ঘণ্টা বৈঠক হয়েছিল। আমাকে নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু সেই আলোচনা নিয়ে মানুষের সামনে বিকৃত তথ্য তুলে ধরেছিলেন নীলিমেশ। হুমায়ুন কবিরের হুশিয়ারি, দুর্ব্যবহার মনে পুষে রেখে আর থাকতে পারছি না। ৬ ডিসেম্বর ইচ্ছা রয়েছে বাবরি মসজিদের শিলান্যাস করার। তারপর ২০ ডিসেম্বরের পর নতুন দল তৈরি করব।’ অবশ্য, ভোটের আগে নতুন দল নিয়ে জোট বাঁধতেও চান হুমায়ুন। তিনি আর বলে, একা লড়াই করবে না, প্রয়োজনে সিট শেয়ারিং করব। বাম আইএসএ কংগ্রেসের সঙ্গে ও জোট করতে পারি। এখন দেখার হুমায়ুন কবিরের নতুন দল কবে প্রকাশ পায়। সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Post Views: 194

Continue Reading

Previous: বঙ্গবিভূষণে ভূষিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সম্মানিত করে মুখ্যমন্ত্রী
Next: বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনে ভোট পড়ল প্রায় ৬৫ শতাংশ, দিল্লি থেকেই নজরদারি কমিশনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.