Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনে ভোট পড়ল প্রায় ৬৫ শতাংশ, দিল্লি থেকেই নজরদারি কমিশনের

বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনে ভোট পড়ল প্রায় ৬৫ শতাংশ, দিল্লি থেকেই নজরদারি কমিশনের

Online Desk নভেম্বর 6, 2025
bihar-voter.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৬৫ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের ১৮টি জেলায় ১২১টি বিধানসভা কেন্দ্রে মোট ৩.৭৫ কোটিরও বেশি ভোটার অংশ নেন।  ভোট পড়েছে ৬৪.৬৬ শতাংশ, যা বিহারের নির্বাচনী ইতিহাসে একটি রেকর্ড। বিহারে এবারই প্রথম দফার মোট ৪৫,৩৪১টি বুথের পুরোটাই লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।

প্রথম দফার নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ আরও তাৎপর্যপূর্ণ কারণ রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর কারণে দরিদ্র ও প্রান্তিক গোষ্ঠীর ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছিল বিরোধীরা। সাধারণত ধারণা করা হয়, ভোটদানের হার বাড়লে সেক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী একটি হাওয়া কাজ করে। এ ক্ষেত্রে ইন্ডিয়া জোট নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেক পরিবার পিছু এক জনের সরকারি চাকরি দেওয়ার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে মানুষ ভোটমুখী হয়ে থাকতে পারে। অন্য দিকে এনডিএ শিবিরও দাবি করেছে, তারাই ক্ষমতায় আসতে চলেছে। এর আগে ২০১০ সালে, নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট বেঁধে জয়লাভ করেছিল; সেবারে ভোটার উপস্থিতি ছিল ৫২.৭৩ শতাংশ। জেডিইউ একাই ১১৫টি আসন পেয়েছিল সেবারে।

২০১৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনের আগে নীতিশ কুমার লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট বেঁধেছিল। সে বারে ভোটদানের হার ছিল ৪.১৮ শতাংশ বেশি। নীতিশ-লালু জোট সে বারে জয়লাভ করে। পাঁচ বছর পর, নীতিশ কুমার আবার বিজেপির সঙ্গে জোট বাঁধে। সেই জোট বিহারে আবারও নির্বাচনে জয়লাভ করে, যদিও জেডিইউ এর আসন সংখ্যা ২৮টি কমে যায়। তখন ভোটদানের হার ছিল ৫৭.২৯ শতাংশ, যা গত নির্বাচনের তুলনায় .৩৮ শতাংশ বেশি।

Post Views: 328

Continue Reading

Previous: নতুন দল গড়ছেন হুমায়ুন ! জোটে যাওয়ার কথাও ভাবছেন ভরতপুরের বিধায়ক
Next: রাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা, খালে পড়ে জখম পঞ্চাশেরও বেশি যাত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.