Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কৃষ ৪ নিয়ে বড় আপডেট দিলেন রাকেশ রোশন, কবে হচ্ছে ছবির শুটিং?

কৃষ ৪ নিয়ে বড় আপডেট দিলেন রাকেশ রোশন, কবে হচ্ছে ছবির শুটিং?

Online Desk সেপ্টেম্বর 8, 2025
zre.png

ওঙ্কার ডেস্ক: ২০২৫ সাল রোশন পরিবারের জন্য বিশেষ বছর। নতুন বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য রোশনস’ ডকুমেন্টারি-সিরিজ। সঙ্গে ফের বড়পর্দায় ফিরে এসেছে ‘কহো না…প্যায়ার হ্যায়’ হৃতিকের ডেবিউ ছবি, যা তাঁকে রাতারাতি তারকার শিখরে পৌঁছে দিয়েছিল। আর এ বছরই বলিউডের গ্রিক গড পূর্ণ করলেন ২৫ বছরের অভিনেতাজীবন। সেই জয়ন্তীও পালিত হয়েছে জমকালো অনুষ্ঠানে।
এর মধ্যেই এল আরও বড় ঘোষণা, বাবা রাকেশ রোশনের হাত থেকে পরিচালনার দায়িত্ব নিয়ে কৃষ ৪ পরিচালনা করছেন হৃতিক রোশন নিজেই। জন্মদিন উপলক্ষে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন ছবির গুরুত্বপূর্ণ আপডেট। তিনি স্পষ্ট করলেন, “চিত্রনাট্য নিয়ে বেশি সময় লাগেনি। আসল চাপ ছিল ছবির আকাশছোঁয়া বাজেট নিয়ে। এখন আমরা নির্দিষ্ট বাজেট বুঝে গিয়েছি। তাই শুটিং শুরু করতে কোনও বাধা নেই।” রাকেশ আরও যোগ করে বলেন, “এই ছবির প্রি-প্রোডাকশনে অনেক সময় লাগছে। আগামী বছরের মাঝামাঝি থেকেই কৃষ ৪-এর শুটিং শুরু হবে।” পরিচালক-প্রযোজকের অনুমান, ছবির শুটিং চলবে ২০২৬-এর শেষ পর্যন্ত। আর মুক্তির লক্ষ্য ঠিক করা হয়েছে ২০২৭ সাল। ‘কৃষ ৪’ হবে বক্স -অফিস ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ অধ্যায়। নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে যশ রাজ ফিল্মসএবং রোশনদের নিজস্ব প্রযোজনা সংস্থা ফিল্মক্রাফ্ট। এই প্রথমবার দুই হাউস একসঙ্গে হাত মেলাল।
শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’এর ছবির মূল গল্প দানা বেঁধেছে টাইম ট্র্যাভেল নিয়েই – যেখানে কৃষ অতীত এবং ভবিষ্যতের টাইমলাইন ধরে ধরে পৌঁছে যাবে এক মারাত্মক শত্রুর মোকাবিলায়। নির্মাতাদের আশা, গল্পের মোড় এবং ভিজ্যুয়াল স্কেলের দিক থেকে এই ছবি দর্শককে মনে করাবে মার্ভেল সুপারহিরো ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের অন্যতম দুই সেরা ব্লকবাস্টারদের কথা! কিন্তু অ্যাকশন আর ভিএফএক্স-এর উপর যতই চড়া বাজি ধরা হোক না কেন, ছবির গল্পের পরতে পরতে কিন্তু থাকবে পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপড়েন। ‘কৃষ ৪’ ঠিক সেই ভারসাম্য রাখবে—যেখানে কল্পবিজ্ঞানের ঝলক আর হৃদয়ের গল্প হাত ধরাধরি করে হাঁটে। এই ছবির হাত ধরেই ফিরছেন ‘কৃষ’ সিরিজের জনপ্রিয় মুখ—প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, বিবেক ওবেরয়। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিতে নতুন মুখ হিসাবে থাকতে পারেন নোরা ফতেহি। পাশাপাশি বলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, এই ছবিতে হৃতিক রোশন নাকি থাকবেন তিনটি চরিত্রে— রোহিত, কৃষ এবং খলনায়ক! যদিও তারকার টিম এই দাবি উড়িয়ে দিয়েছে, কিন্তু ভক্তদের উত্তেজনা তাতে কমেনি এতটুকুও।

Post Views: 148

Continue Reading

Previous: আচমকাই ‘ব্রেন স্ট্রোক’এ আক্রান্ত অভিনেত্রী সায়ন্তনী মল্লিক! কেমন আছেন তিনি?
Next: প্রকাশ্যে কেঁদে উঠলেন রাজ, প্রতারণার অভিযোগে বিপাকে শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বঙ্গ সফরের শেষ দিনেও ঠাসা বৈঠক জ্ঞানেশ কুমারের, বিকেলে ফিরবেন দিল্লিতে

Online Desk মার্চ 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বঙ্গ সফরের শেষ দিনেও ঠাসা বৈঠক জ্ঞানেশ কুমারের, বিকেলে ফিরবেন দিল্লিতে

Online Desk মার্চ 10, 2026
trump.jpg

ইরানে যুদ্ধ শেষ বলেও ডিগবাজি খেলেন ট্রাম্প, যুদ্ধ শেষ করবে ইরানই, হুঁশিয়ারি তেহরানের

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.