Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ কোনও কিছুই আর আমার হাতে নেই ‘ হঠাৎ এমন বার্তা কেন দিলেন অভিনেতা ক্রুশল আহুজা?

‘ কোনও কিছুই আর আমার হাতে নেই ‘ হঠাৎ এমন বার্তা কেন দিলেন অভিনেতা ক্রুশল আহুজা?

Online Desk মে 5, 2025
images-3-1.jpeg

ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী সকলেরই অ্যাকাউন্ট রয়েছে। আর সেখানেও অসুবিধায় পড়তে হয় তারকাদের। নানান সময় তাঁদের অনুরাগীরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন। আর তার সুযোগ নিয়েও চলে ভুয়ো কাজ। এছাড়াও অ্যাকাউন্ট হ্যাক করার প্রবণতা তো আছেই। এবার সেই ফাঁদেই অভিনেতা ক্রুশল আহুজা। সমাজমাধ্যমে রীতিমত হায় হায় করে উঠেছেন তিনি! বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এখন মুম্বইবাসী। লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ নায়কের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল। আচমকাই বুঝতে পেরেছেন, সম্ভবত তাঁর সমাজমাধ্যম সাইবার অপরাধীদের দখলে চলে গিয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি সে কথা উল্লেখ করেছেন। তাঁর অসহায় বার্তা, “কোনও কিছুই আর আমার বশে নেই! আমার সমাজমাধ্যম থেকে ভুল বার্তা পাঠানো হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও অনুসরণের সংখ্যাও বাড়ছে। এগুলোর কোনওটাই আমি করছি না।”
এই বদল দেখেই টনক নড়েছে অভিনেতার। ক্রুশল জানান, এই ধরনের অসংলগ্ন বার্তা আজ পর্যন্ত তাঁর সমাজমাধ্যম থেকে কেউ পাননি। পাশাপাশি, তাঁর অনুসরণের সংখ্যাও এত ছিল না। আচমকাই এ সব ঘটছে। যা দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছেন তিনি। এ কথা জানিয়ে ক্রুশল সতর্ক করেছেন তাঁর অনুরাগীদের। তিনি অনুরোধ জানিয়েছেন, এ রকম ব্যতিক্রমী কিছু যদি তাঁদের চোখে পড়ে তা হলে সঙ্গে সঙ্গে যেন তাঁকে জানানো হয়। অভিনেতা নিশ্চিত হবেন, সত্যিই তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি মুম্বইয়ের সাইবার অপরাধদমন শাখার সঙ্গে যোগাযোগ করবেন।
বাংলায়ও কাজ করছিলেন ক্রুশল। তাঁর শেষ ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। এর পর থেকেই তিনি মুম্বইয়ে পাড়ি দেন। ক্রুশলের এই বার্তায় উদ্বিগ্ন বাংলা এবং হিন্দি সকল বিনোদন দুনিয়ার অনুরাগীরা। যদিও জনপ্রিয় ব্যক্তিত্বদের সমাজমাধ্যম যখন তখন সাইবার অপরাধীদের দখলে চলে যাওয়া নতুন নয়। বাংলায় ডোনা গঙ্গোপাধ্যায় থেকে বলিউডে অমিতাভ বচ্চন, কর্ণ জোহর, শাহিদ কপূরের মতো তারকাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে পূর্বেই।

Post Views: 205

Continue Reading

Previous: সমাজমাধ্যমে একাধিক ক্ষোভ প্রকাশ ইরফান পুত্র বাবিল খানের! অবশেষে সামনে এল আসল সত্য
Next: ক্লিকের হাত ধরে ফের অভিনয়ে ফিরছেন বামাক্ষ্যাপা খ্যাত সব্যসাচী চৌধুরী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.