Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সমাজমাধ্যমে একাধিক ক্ষোভ প্রকাশ ইরফান পুত্র বাবিল খানের! অবশেষে সামনে এল আসল সত্য

সমাজমাধ্যমে একাধিক ক্ষোভ প্রকাশ ইরফান পুত্র বাবিল খানের! অবশেষে সামনে এল আসল সত্য

Online Desk মে 5, 2025
InShot_20250505_100146741.jpg

ওঙ্কার ডেস্ক: এলোমেলো চুল। চোখে জল এ ভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন প্রয়াত অভিনেতার ইরফান খানের পুত্র বাবিল খান। বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছিলেন বাবিল। আবার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিয়ো মুছে ফেলেন। তারপর বেমালুম মুছে ফেলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই। কিন্তু ততক্ষণে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।
প্রসঙ্গত, কাঁদতে কাঁদতে বাবিল বলেছিলেন, “বলিউড একটা জঘন্য জায়গা। বলিউডের লোকজন খুবই রূঢ়।” শুধু তাই নয়, অনন্যা পাণ্ডে, অর্জুন কপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, শানায়া কপূর, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিং ও কয়েকজনের নামও উল্লেখ করেন তিনি। তবে কী কারণে হঠাৎ ক্যামেরার সামনে ক্ষোভপ্রকাশ করলেন তিনি তা স্পষ্টভাবে বোঝা যায়নি। বলিউডের বৈষম্য নিয়ে তিনি ভেঙে পড়েছেন বলে অনুমান করেন অনুরাগীরা।
স্বাভাবিকভাবেই, বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই বাবিলের সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়, বাবিলের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। বাবিলের মা, অর্থাৎ সুতপা সিকদার সেই বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। বিবৃতিতে লেখা, “শেষ কয়েক বছরে বাবিল ওঁর কাজের জন্য অনেক ভালবাসা ও উৎসাহ পেয়েছে। ওঁর শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, বাবিল নিরাপদে রয়েছেন এবং এখন আগের চেয়ে ভাল বোধ করছেন। তবে ওঁর ভিডিয়োবার্তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। অন্য প্রসঙ্গে ওই বার্তার অর্থ খোঁজা হয়েছে।” এরপরই বাবিলের ইন্সটা স্টোরিতে দেখা যায়। সেখানেই অভিনেতা কৃতজ্ঞতা জানান সকলকে। তিনি লেখেন, “আপনাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটির অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে, পাশাপাশি বাবিল জানিয়ে দেন তিনি ক্লান্ত। লেখেন, “এর থেকে বেশি কিছু বলার শক্তি আমার নেই এখন। তবে আমার সহযোগীদের জন্য এইটুকু লিখতেই হচ্ছে, আমি ওদের শ্রদ্ধা করি।”

Continue Reading

Previous: ৭ ই মে পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা
Next: ‘ কোনও কিছুই আর আমার হাতে নেই ‘ হঠাৎ এমন বার্তা কেন দিলেন অভিনেতা ক্রুশল আহুজা?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.