Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এই পাহাড় ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে….’ না খেয়ে পাহাড়ি রাস্তায় ১০ ঘণ্টা আটকে অভিনেত্রী মানসী সেনগুপ্ত

‘এই পাহাড় ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে….’ না খেয়ে পাহাড়ি রাস্তায় ১০ ঘণ্টা আটকে অভিনেত্রী মানসী সেনগুপ্ত

Online Desk অক্টোবর 7, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: দুই সন্তান এবং বোনকে নিয়ে দুর্গাপুজো মিটতেই দার্জিলিং পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সেখানে থেকে ভিডিয়োর মাধ্যমে জানিয়েছিলেন পাহাড় কতটা উপভোগ করছেন তাঁরা। কিন্তু শেষ পরিস্থিতি যে এমন হবে তা কেউই ভাবতে পারেননি।

শনিবার সন্ধ্যা থেকে দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। চলেছে রবিবার সকাল পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু দার্জিলিঙেই। এদিকে, অভিনেত্রীর কোলে সাত মাসের ছেলে। মেয়েও খুব বড় নয়। বাচ্চার খাবার সঙ্গে থাকলেও প্রায় ১০ ঘণ্টা না খেয়ে পাহাড়ি রাস্তায় আটকে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। মানসী জানান, “কার্শিয়াং থেকে তাকদা যাওয়ার কথা ছিল আমাদের। গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু পৌঁছোতেই লেগে গেল ১০ ঘণ্টা। প্রবল বৃষ্টি, ধসে আটকে আমরা। না খেয়ে কাটাতে হয়েছে। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। এই পাহাড় ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে।”

মিরিকের রাস্তা এবং পাহাড়ে ওঠার রোহিণী রোড রবিবার থেকে বন্ধ। তাই আরও অসুবিধায় পড়তে হয় তাঁদের। মানসী আরও জানিয়েছেন, মঙ্গলবার সকালে কোনও রকমে শিলিগুড়িতে নামছেন পাহাড় থেকে। রাতে তাঁদের কলকাতা ফেরার ট্রেন.

Post Views: 185

Continue Reading

Previous: ১৩ ডিসেম্বর মেসিময় যুবভারতী ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে!
Next: বিদেশি ট্রাকগুলির উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপালেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.