Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • বিদেশি ট্রাকগুলির উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপালেন ট্রাম্প

বিদেশি ট্রাকগুলির উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপালেন ট্রাম্প

Online Desk অক্টোবর 7, 2025
trump-128000.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসার পর বিশ্বর বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের শুল্ক কোপ পড়ল বিদেশি ট্রাকগুলির উপর। ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো হবে বিদেশি ট্রাকগুলির উপর। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকদের মতে, ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কানাডা, মেক্সিকোর মতো দেশগুলি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, অন্যান্য দেশ থেকে মার্কিন মুলুকে আমদানি মাঝারি ও ভারী ট্রাক আমদানি করা হয়। সেই গাড়িগুলির উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো হবে। কেন এই শুল্ক আরোপ, তার ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে, এই সিদ্ধান্তের পিছনে লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পকে রক্ষা করা। সেই সঙ্গে বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানোও লক্ষ্য।

মার্কিন বাণিজ্য বিভাগের রিপোর্ট অনুসারে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২ লক্ষ ৪৬ হাজার মাঝারি ও ভারী ট্রাক আমদানি করা হয়েছিল। যার বেশিরভাগটাই কানাডা এবং মেক্সিকো থেকে এসেছিল। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ৮০ শতাংশ মাঝারি এবং ভারী ট্রাকের আমদানি হয় বিদেশ থেকেই। ফলে শুরু থেকেই এই ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছা ছিল ট্রাম্পের। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ট্রাম্প প্রশাসন।

Continue Reading

Previous: ‘এই পাহাড় ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে….’ না খেয়ে পাহাড়ি রাস্তায় ১০ ঘণ্টা আটকে অভিনেত্রী মানসী সেনগুপ্ত
Next: আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী ! কথা বললেন চিকিৎসকদের সঙ্গে, সবরকম সাহায্যরে আশ্বাস মমতার

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.