Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী ! কথা বললেন চিকিৎসকদের সঙ্গে, সবরকম সাহায্যরে আশ্বাস মমতার

আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী ! কথা বললেন চিকিৎসকদের সঙ্গে, সবরকম সাহায্যরে আশ্বাস মমতার

Online Desk অক্টোবর 7, 2025
CM-Khagen.jpg

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : বন্যাত্রাণে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে জখম বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে উৎত্তরবঙ্গ সফরের ফাঁকে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গেও। চিকিৎসার ব্যাপারেও খোঁজখবর নেন। খগেনের সঙ্গে কথা বলেন। ওষুধ ঠিকঠাক খাচ্ছেন কিনা সে কথাও জিজ্ঞাসা করেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। যদিও ওই একই হাসপাতালে চিকিৎসারত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী।

হাসপাতাল থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এমনি ঠিক আছেন। সিরিয়াস কিছু নয়। চিকিৎসকদের রিপোর্ট ইত্যাদি আমি দেখেছি। উনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়। আমি প্রার্থনা করেছি। ওঁকে বলেছি, দ্রুত আরোগ্য কামনা করেছি।’ জানা গেছে, মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতে খুশি সাংসদেরর পরিবার। সাংসদের পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী জানান, যে কোনও প্রয়োজনে তিনি পাশে রয়েছেন। অন্যত্র চিকিৎসার প্রয়োজন হলেও যেন তাঁকে জানান হয়।

সোমবার নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে যান মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। তাঁর গাড়িতে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, আচমকা তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তাদের হামলায় জখম হন খগেন ও শঙ্কর। সাংসদ, বিধায়কের সঙ্গে তাঁদের দেহরক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ, লোহার রড, পাথর দিয়ে মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়িতেও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও। আহত দুজনেই ভর্তি রয়েছেন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।

Post Views: 167

Continue Reading

Previous: বিদেশি ট্রাকগুলির উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপালেন ট্রাম্প
Next: নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে, আদালতে টেট অনুত্তীর্ণরা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.