Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে, আদালতে টেট অনুত্তীর্ণরা

নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে, আদালতে টেট অনুত্তীর্ণরা

Online Desk অক্টোবর 7, 2025
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন টেট অনুত্তীর্ণরা। প্রাথমিকে ১৩ হাজার ৪২১ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চ আগামী ৯ অক্টোবর মামলার শুনানি করতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর ছুটি মিটলে নিয়োগ শুরু হবে। অনুত্তীর্ণদের আর্জি, এই নিয়োগে তাঁদেরও সুযোগ দেওয়া হোক। ২০১৭ ও ২০২২ সালের টেট অনু্ত্তীর্ণ পরীক্ষার্থীদের দাবি, ২০১৭ ও ২০২২ সালে টেট পরীক্ষায় ৪৭টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ। তা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালতে সেই মামলা এখনও বিচারাধীন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক এবং পর্ষদের এক প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল আদালত।

গত জুলাই মাসে কলকাতা হাইকোর্ট জানায়, চার সপ্তাহের মধ্যে সেই কমিটির রিপোর্ট জমা দিতে হবে। যদিও এখনও সেই রিপোর্ট জমা পড়েনি। ফলে আইনি জট তৈরি হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন ওই দুই বছরের চাকরিপ্রার্থীরা। অভিযোগ, এক অথবা দুই নম্বরের জন্য তাঁরা টেট উত্তীর্ণ হতে পারেননি। তাঁদের দাবি, ২০২৫-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাঁদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হোক। আর যদি তা না হয়, জট না কাটা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হোক।

Post Views: 104

Continue Reading

Previous: আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী ! কথা বললেন চিকিৎসকদের সঙ্গে, সবরকম সাহায্যরে আশ্বাস মমতার
Next: চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারার নিন্দা মোদীর, জুতো মারার নেপথ্যের কারণ জানালেন মূল অভিযুক্ত রাকেশ কিশোর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.