Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের গুঞ্জন টলিপাড়ায়! শেষ হচ্ছে আরও এক জনপ্রিয় ধারাবাহিক

ফের গুঞ্জন টলিপাড়ায়! শেষ হচ্ছে আরও এক জনপ্রিয় ধারাবাহিক

Online Desk মার্চ 4, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: শেষ হচ্ছে জি বাংলার একাধিক ধারাবাহিক। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে শুটিং শেষের কথা। তবে সব শুরুরই শেষ থাকে। কিন্তু বর্তমানে কোনও কাহিনি শেষ হয়ে যাচ্ছে ৩ মাসে বা কারও মেয়াদ ৮ মাস। তবে এরই মাঝে কয়েকটি ধারাবাহিক পার করেছে কয়েক বছর। রমরমিয়ে চলছে জগদ্ধাত্রী, সদ্য শুটিং শেষ হল আড়াই বছর ধরে চলা ‘নিম ফুলের মধু’ আবার কয়েক মাসের ব্যবধানেই শেষ হয়েছে ‘মালাবদল’। অন্যদিকে এই তালিকায় রয়েছে ‘মিঠিঝোরা’। ২০২৩ সালের নভেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। প্রায় দু’বছর হতে চলল রাইপূর্ণা আর অনির্বাণের কাহিনিতে মজেছে দর্শক। তবে স্টুডিওপাড়ার আনাচে কানাচে অন্য গুঞ্জন।
শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে ‘মিঠিঝোরা’। সদ্যই দর্শক দেখেছে রাই আর অনির্বাণের মাখো মাখো প্রেমের দৃশ্য। তবে কি এই ভালোবাসার মোড়কেই শেষ হবে কাহিনি? সে কথা অবশ্য নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না । কারণ চ্যানেল কর্তৃপক্ষের তরফে চূড়ান্ত কিছু জানানো হয়নি।
কিছু শেষ মানেই আবার কিছু শুরু। ইতিমধ্যেই তিনটি ধারাবাহিকের প্রোমো এসেছে প্রকাশ্যে। রানী রাসমনী’র পর বহু দিন বাদে ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলকে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার এই জুটিকে দেখবেন দর্শক। এছাড়াও আসতে চলেছে রুবেল দাস এবং মোহনা মাইতির নতুন কাহিনি ‘তুই আমার হিরো’। ৩ র্মাচ থেকে শুরু হয়েছে মানালি দে অভিনীত নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’।

Post Views: 310

Continue Reading

Previous: যাদবপুরে জখম পড়ুয়ার বাবাকে ফোন ব্রাত্যর
Next: পানাগড় কাণ্ডে বিস্ফোরক তথ্য, মৃতার গাড়িচালককে আটক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.