Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী মুনমুন সেন, কোন ছবিতে ফিরছেন অভিনেত্রী?

আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী মুনমুন সেন, কোন ছবিতে ফিরছেন অভিনেত্রী?

Online Desk এপ্রিল 25, 2025
rdtgf.png

ওঙ্কার ডেস্ক: বহু দিন পর আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী মুনমুন সেন। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সহচরী’-তে অভিনয় করেছেন মুনমুন সেন। এই ছবিতে মুনমুন সেনের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কেও। এই ছবি ‘সহচরী’-কে এই মুহুর্তে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে। ছবিতে বহুদিন পর আবারও ক্যামেরার সামনে এসেছেন মুনমুন সেন। ইতিমধ্যেই অভিনেত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন। ফলে বেশ কিছুমাস তিনি কোনও সামাজিক কাজে বা ছবিতে কাজ করেননি। অভিনেত্রী জানান, “তিনটি ছবিতে কাজ করেছি, একটা প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘সহচরী’। বাকি দুটি নিয়ে এখনই বলার নেই কিছু। এই ছবিতে খুব মিষ্টি মেয়ে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। আমার সঙ্গে ওর প্রতিটা শট খুব সুন্দর হয়েছে”।
অন্যদিকে মুনমুন সেনের সঙ্গে প্রথম কাজ করার দারুণ অভিজ্ঞতাও জানিয়েছেন সুস্মিতা। তাঁর কথায়, “মুনমুন ম্যাম আমার খুব প্রিয়, মিষ্টি মানুষ। আমি খুব ভাগ্যবান, যে আমি ম্যামের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। অনেক কিছু শিখেছি। খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। এই সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।” সুস্মিতা আরও বলেন, “‘সহচরী’ গল্পটা খুবই অন্যরকম এবং আবেগপ্রবণ। এই দুই চরিত্রের মধ্যে গভীর যোগ রয়েছে। দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবো বলেই আশা করছি।”

Post Views: 276

Continue Reading

Previous: আবার ছোট পর্দায় ফিরছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী?
Next: নয়াদিল্লির পাল্টা ইসলামাবাদের, ভারতের রাষ্ট্রদূতকে ডিমার্শে ধরাল পাকিস্তান

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.