Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • আবার ছোট পর্দায় ফিরছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী?

আবার ছোট পর্দায় ফিরছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী?

Online Desk এপ্রিল 25, 2025
sfd.png

ওঙ্কার ডেস্ক: ছোট পর্দায় থেকেই অভিনয় শুরু অভিনেতা সৌরভ চক্রবর্তীর। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় আসেন অভিনেতা। তবে তিনি এখন পরিচালকও বটে। গত কয়েক বছরে অনেকগুলো ওয়েব সিরিজ পরিচালনা করে ফেলেছেন তিনি। মাঝে তাই সৌরভকে ধারাবাহিকে সে ভাবে দেখা যায়নি।তবে কানাঘুষো শোনা যাচ্ছে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেতা। স্টার জলসার সঙ্গে নাকি ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে অভিনেতার। তবে সৌরভের বিপরীতে নায়িকা কে তা যদিও প্রকাশ পায়নি। এখন প্রশ্ন উঠছে সত্যিই কি তবে ছোট পর্দায় ফিরছেন নায়ক?
তবে অভিনেতার কথায় তিনি নাকি নিজেই এখনও কিছু জানেন না। সৌরভ বললেন, ছোট পর্দার মাধ্যমেই আমার অভিনয় শুরু। এই মাধ্যম অভিনেতাদের দর্শকের কাছে পৌঁছে দেয় অনেক দ্রুত। তাই ধারাবাহিকে অভিনয় করব না, এমন ভাবনা কোনোদিন আসে নি। তবে স্টার জলসার কোনও ধারাবাহিকে আমি আদৌ ফিরছি কিনা সে কথা আমি সত্যিই জানি না। এরই মধ্যে শোনা যাচ্ছে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বিপরীতে দেখা যেতে পারে সৌরভকে। যদিও এখনও চূড়ান্ত হয়নি কিছুই।
প্রসঙ্গত, সৌরভের ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ধারাবাহিক। ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’, ‘মেম বউ’ সব ধারাবাহিকেই তিনি জনপ্রইতা পেয়েছে দর্শকের কাছ থেকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ওয়েব সিরিজ়ও অভিনয় করেছেন সৌরভ।

Continue Reading

Previous: পহেলগাঁওয়ে হামলার পর বায়ুসেনার মহড়া, পাকিস্তানকে বার্তা নয়াদিল্লির?
Next: আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী মুনমুন সেন, কোন ছবিতে ফিরছেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.