Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওয়ে হামলার পর বায়ুসেনার মহড়া, পাকিস্তানকে বার্তা নয়াদিল্লির?

পহেলগাঁওয়ে হামলার পর বায়ুসেনার মহড়া, পাকিস্তানকে বার্তা নয়াদিল্লির?

Online Desk এপ্রিল 25, 2025
IMG-20250425-WA00031.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ততা বেড়েছে। শুধু তাই নয় দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। সেই আবহে এবার ভারতীয় বায়ুসেনার মহড়া ঘিরে শুরু হয়েছে চর্চা।

ভারতের সেন্ট্রাল রিজিওনে এই মহড়া শুরু করেছে বায়ুসেনা। মহড়ায় অংশ নিয়েছে বায়ুসেনার রাফাল ও সুখোই-৩০ এমকেআই স্কোয়াড্রন। রাফাল স্কোয়াড্রন দুটি মোতায়েন রয়েছে আম্বালা ও হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে। জানা গিয়েছে, এই মহড়ার নাম ‘আক্রমণ’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বায়ুসেনার এই মহড়ার নাম থেকেই উদ্দেশ্য পরিস্কার। পাকিস্তানকে কৌশলে বার্তা দিতে এই মহড়া। সেনা সূত্রের খবর, রুটিন মাফিক বায়ুসেনা মহড়া চালায়। তবে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে এই মহড়ার তাৎপর্য রয়েছে।

বায়ু সেনা সূত্রের খবর, এই মহড়ায় অংশ নিচ্ছে এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, মিগ-২১, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিড-এয়ার রিফুয়েলার ও গরুড় কমান্ডোরা। সমতল থেকে পার্বত্য এলাকায় কী ভাবে আঘাত হানা যাবে, মহড়ায় তারই প্রস্তুতি চলছে। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হামলার পর জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহারের এক সমাবেশ থেকেও হুঙ্কার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পহেলগাঁও হামলায় যারা নিহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। ভারত প্রতিটি জঙ্গি ও তাদের মদতদাতাদের খুঁজে বার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।’

Post Views: 183

Continue Reading

Previous: আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে না ভারত, তাহলে নকআউটে কী হবে !
Next: আবার ছোট পর্দায় ফিরছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী?

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.