Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সপরিবারে বিদেশেই পালন দিপাবলীর অনুষ্ঠান, লক্ষ্মীপুজোয় স্বামী ও মেয়ে’র সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার

সপরিবারে বিদেশেই পালন দিপাবলীর অনুষ্ঠান, লক্ষ্মীপুজোয় স্বামী ও মেয়ে’র সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার

Online Desk অক্টোবর 22, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বিদেশের মাটিতে সংসার, কিন্তু নিজের সংস্কৃতিকে কোনওভাবেই ভোলেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেশের সমস্ত অনুষ্ঠান-উৎসব নিজের মত করে পালন করেন প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতীকেও বড় করছেন সেভাবেই। দুই দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করাচ্ছেন ধীরে ধীরে। বিগত কয়েক বছরের মতোই নিউইয়র্কের মাটিতে দীপাবলি উদযাপন করলেন প্রিয়াঙ্কা। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে সেই উদযাপনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে বাড়ির লক্ষ্মীপুজোয় স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীকে নিয়ে পুজোয় ব্যস্ত। নিক ও প্রিয়াঙ্কা পরেছেন সাদা রঙের পোশাক। আর মেয়ে মালতী পরেছে মাল্টিকালারড টু-পিস। সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও। মা-বাবার সঙ্গে লক্ষ্মীপুজোয় থেকে রঙ্গোলি বানান, সবেতেই মেতে উঠেছেন ছোট্ট মালতী। উৎসবের এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘উৎসবের কিছু ছোট ছোট মুহূর্ত। এই দীপাবলির উদযাপন ছিল অনেকটা ভালোবাসা আর উচ্ছ্বাসের। এই বছর এই উৎসব এমন মানুষদের সঙ্গে উদযাপন করেছি যাঁদের দীপাবলির উদযাপন সম্পর্কে কোনও ধারণা নেই। বিশেষ করে মালতীর বন্ধুরা। তাঁদের অংশগ্রহণে এই উৎসব আরও আলোকিত হয়ে উঠেছে।’
উল্লেখ্য, এক সাক্ষাৎকারে পছন্দের উৎসব দীপাবলি নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘এই অনুষ্ঠান পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সকলকে এক করার বড় অনুষ্ঠান। যার কোনও তুলনা হয় না। অশুভকে বিনাশ করে শুভ শক্তির আরাধনা করাই হল এই উৎসবের মূল লক্ষ্য। যা মনে এক আলাদা অনুভূতি তৈরি করে।’

Continue Reading

Previous: রাষ্ট্রপতির চপারে বিপত্তি; ভেঙ্গে পরে হেলিপ্যাডের একাংশ
Next: উলুবেড়িয়ার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, ধৃতের সংখ্যা বেড়ে ৩

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.