Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উলুবেড়িয়ার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, ধৃতের সংখ্যা বেড়ে ৩

উলুবেড়িয়ার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, ধৃতের সংখ্যা বেড়ে ৩

Online Desk অক্টোবর 22, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে লাঞ্ছনা ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। আরজি কর হাসপাতাল তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পেরিয়ে যাওয়ার পরে এই ঘটনা আবার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণের হুমকি দেওয়া হয়। জানা গিয়েছে, যারা হুমকি দিয়েছিল তারা হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয়। সোমবার বিকেলে, ওই চিকিৎসকের সঙ্গে অভিযুক্তদের ঝামেলা হয়, সেই সময় তারা মহিলা চিকিৎসককে লাঞ্ছিত করে বলে অভিযোগ। ঘটনার পরে ওই আক্রান্ত চিকিৎসক পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে এক জন হোমগার্ডও রয়েছেন।

পশ্চিমবঙ্গে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট ফোরাম অফ ডক্টরস ঘটনার পর উলুবেড়িয়া হাসপাতাল পরিদর্শন করে। সেই সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। অন্য দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে পদ্ম শিবির। রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনও শিক্ষা নেয়নি। তিনি বলেন, ‘তৃণমূল এমন একটি অস্থির সমাজ তৈরি করেছে যেখানে বিকৃত হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়াররা দলের অংশ। তারা বিশ্বাস করে এটি তাদের সরকার। তারা পুলিশ বা প্রশাসনের কথা ভাবে না। কোনও সিসিটিভি নজরদারি নেই। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা।’ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার মহিলারা ‘ভয়াবহভাবে অনিরাপদ’।

Post Views: 120

Continue Reading

Previous: সপরিবারে বিদেশেই পালন দিপাবলীর অনুষ্ঠান, লক্ষ্মীপুজোয় স্বামী ও মেয়ে’র সমাজমাধ্যমে ভাইরাল পোস্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার
Next: সিঙাড়া নিয়ে ঝামেলা, বিহারে বৃদ্ধকে তলোয়ার দিয়ে খুন মহিলার

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.