Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিঙাড়া নিয়ে ঝামেলা, বিহারে বৃদ্ধকে তলোয়ার দিয়ে খুন মহিলার

সিঙাড়া নিয়ে ঝামেলা, বিহারে বৃদ্ধকে তলোয়ার দিয়ে খুন মহিলার

Online Desk অক্টোবর 22, 2025
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: সিঙাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। আর তার জেরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন করলেন এক মহিলা। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত অধরা ঘাতক মহিলা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত বৃদ্ধের নাম চন্দ্রমা যাদব। পেশায় তিনি কৃষক। ভোজপুর জেলার কৌলোদিহারি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সিঙাড়া নিয়ে ঝামেলার সময় চন্দ্রমা যাদবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়। ঠিক কী কারণে বিবাদ? সূত্রের খবর, কৌলোদিহারি গ্রামের এক শিশু সিঙাড়া কিনতে গিয়েছিল। অভিযোগ, সেই শিশুর সিঙাড়া ছিনিয়ে নিয়ে তাকে আক্রমণ করা হয়। অন্য কয়েক জন শিশুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে সে।

শিশুদের মধ্যে ছোটখাটো ঝামেলা হিসেবে দেখে বিষয়টি নিয়ে কথা বলতে চন্দ্রমা যাদব যান সিঙাড়ার দোকানে। তিনি স্থানীয় গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়। বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে এক মহিলা তলোয়ার নিয়ে আচমকা যাদবের মাথায় আক্রমণ করে। যার ফলে তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য পাটনায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়। হত্যার ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা অভিযুক্ত মহিলার খোঁজ চালাচ্ছেন।

Post Views: 113

Continue Reading

Previous: উলুবেড়িয়ার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, ধৃতের সংখ্যা বেড়ে ৩
Next: ফের সমস্যায় অভিনেত্রী দীপিকা কক্কর, ক্যান্সারের চিকিৎসা চলাকালীন নতুন উপশমের শিকার অভিনেত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.