Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রজাপতি২’তে দেবের সঙ্গে আবাও দেখা যাবে ইধিকাকে, থাকবে ছোটপর্দার অনুমেঘাও

প্রজাপতি২’তে দেবের সঙ্গে আবাও দেখা যাবে ইধিকাকে, থাকবে ছোটপর্দার অনুমেঘাও

Online Desk জুলাই 9, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: লন্ডনে দেবের ‘প্রজাপতি ২’ ছবির শুটিং এখন জোরকদমে চলছে। ইতিমধ্যেই গোটা পরিবার নিয়ে সেখানে পৌঁছে গেছেন অভিনেতা-প্রযোজক। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখছেন টেলিভিশনের পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু। তবে শুধু তিনিই নন, ছবিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ইধিকা পাল!
‘খাদান’, ‘রঘু ডাকাত’—এরপর ‘প্রজাপতি ২’-তে দেবের বিপরীতে আবারও দেখা যাবে ইধিকা! তৃতীয়বারের জন্য বড়পর্দায় দেবের সঙ্গে আবারও দেখা যাবে ইধিকাকে। তবে এবার তাঁর চরিত্রেই রয়েছে ছবির আসল টুইস্ট! প্রেমের আবহে মোড়া এই চরিত্রে ইধিকা কোন চমক আনবেন, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল তৈরি হয়েছে দর্শক মনে। ছবিতে আরও এক উল্লেখযোগ্য চমক হতে চলেছে ‘মিঠাই’ খ্যাত অনুমেঘা কাহালি। ছোটপর্দার দর্শকের কাছে পরিচিত এই মুখ এবার বড়পর্দায় দেবের চরিত্রের এক ঘনিষ্ঠ মানুষের ভূমিকায় ধরা দেবেন। খুব অল্প সময়েই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, এবার সিনেমায় কীভাবে বাজিমাত করেন সেটাই দেখার। ইধিকাকে রয়েছেন কলকাতাতেই। সদ্য শেষ করেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে ‘বহুরূপ’ ছবির শুটিং। পাশাপাশি মুক্তির অপেক্ষায় ‘রঘু ডাকাত’। আর তাই সাময়িক বিরতি নিয়েছেন ছোটপর্দা থেকে। যদিও নিজে বারবার বলেছেন, টেলিভিশনের মাটিতেই দাঁড়িয়ে আজকের এই সাফল্য পেয়েছেন তিনি।
একদিকে দেব, অন্যদিকে প্রজাপতি সিরিজের প্রাপ্ত জনপ্রিয়তা সব মিলিয়ে এই ছবিকে ঘিরে উত্তেজনা রয়েছে। ইধিকা আর অনুমেঘার অভিনয় এই উন্মাদনাকে যে আরও বাড়াবে, তা বলাই বাহুল্য!

Post Views: 211

Continue Reading

Previous: ব্যবসায়িক কেলেঙ্কারি করে দেশ ছাড়া ২৫ বছর, অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার সেই মনিকা
Next: রাজস্থানের চুরুতে ভেঙে পড়ল বিমান বাহিনীর জাগুয়ার ফাইটার, পাইলট নিহত

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.