Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্যবসায়িক কেলেঙ্কারি করে দেশ ছাড়া ২৫ বছর, অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার সেই মনিকা

ব্যবসায়িক কেলেঙ্কারি করে দেশ ছাড়া ২৫ বছর, অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার সেই মনিকা

Online Desk জুলাই 9, 2025
20250709_135934.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতারণা ও ব্যবসায় কেলেঙ্কারি করে দেশ ছাড়েন ২৫ বছর আগে। অবশেষে মার্কিন মুলুক থেকে গ্রেফতার সেই মনিকা কাপুর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতের বিমানে তাঁকে ভারতে আনা হয়।

সিবিআই সূত্রে খবর, ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান মনিকা। তাঁর দুই ভাই রাজন খান্না এবং রাজীব খন্না। দুই ভাইয়ের সঙ্গে গয়না আমদানি-রফতানির ব্যবসা করতেন মনিকা। অভিযোগ, তিন ভাইবোন ব্যবসায় কেলঙ্কারি করেছেন। গয়না ব্যবসার জন্য অসৎ উপায়ে কেন্দ্র সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, সেই লাইসেন্স পরে বিক্রিও করে দেন মনিকারা। তিন ভাইবোনের এই জালিয়াতির ফলে কেন্দ্রীয় সরকারের মোটা অঙ্কের টাকা ক্ষতি হয়। যার পরিমাণ ছিল প্রায় দুকোটি। বাজার পর্যবেক্ষকদের মতে বর্তমানে যার মূল্য প্রায় ৫ কোটির সমান। ১৯৯৯ সালে মনিকাদের এই জালিয়াতির খবর প্রকাশ্যে আসে। এর পর দেশ ছেড়ে মার্কিন মুলুকে পালিয়ে যান মনিকা।

তাঁকে নিজেদের হেফাজতে অএতে এবং ভারতে ফিরিয়ে আনতে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সম্প্রতি নিউ ইয়র্কের আদালত মনিকাকে ভারতে ফেরানোর জন্য নির্দেশ দেয়। আদালতে মনিকা দাবি করেন, ভারতে তাঁকে ফেরানো হলে তাঁকে হেনস্থা করা হবে। যদিও নিউ ইয়র্কের আদালত সেই যুক্তি খারিজ করে দিয়েছে। দীর্ঘ দিন ধরে চেষ্টার পর অবশেষে তাঁকে হাতে পেল গোয়েন্দারা।

Post Views: 233

Continue Reading

Previous: ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই চিন থেকে এইচকিউ-৯ কিনল তেহরান, ফের মেঘ জমছে পশ্চিম এশিয়ায় !
Next: প্রজাপতি২’তে দেবের সঙ্গে আবাও দেখা যাবে ইধিকাকে, থাকবে ছোটপর্দার অনুমেঘাও

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.