Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই চিন থেকে এইচকিউ-৯ কিনল তেহরান, ফের মেঘ জমছে পশ্চিম এশিয়ায় !

ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই চিন থেকে এইচকিউ-৯ কিনল তেহরান, ফের মেঘ জমছে পশ্চিম এশিয়ায় !

Online Desk জুলাই 9, 2025
China_Iran.jpg

ওঙ্কার ডেস্ক : ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিকে ব্যবহার করে ফের অস্ত্র আমদানি শুরু করেছে ইরান। পশ্চিম এশিয়ার একাধিক সূত্র জানিয়েছে, চিন ইতিমধ্যেই তাদের অত্যাধুনিক এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানে পৌঁছে দিয়েছে। এর ফলে নতুন করে অশান্তির ছায়া ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যে।

পশ্চিম এশিয়ার এক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, তেলের বিনিময়ে চিনের কাছ থেকে এই সামরিক সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছে ইরান। এর আগেও এলওয়াই-৮০ এবং এলওয়াই-৮০ই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বেজিং থেকে আমদানি করেছিল তেহরান। বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চিন। মার্কিন ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসের রিপোর্ট বলছে, ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও কনডেন্সট চিনে রফতানি হয়।

প্রসঙ্গত, এই এইচকিউ-৯ ব্যবস্থা পাকিস্তানও ব্যবহার করছে। সম্প্রতি পাক সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এই সিস্টেমের উন্নত সংস্করণ এইচকিউ-৯পি বা এইচকিউ-৯ বিই। প্রায় ১০০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত আকাশ প্রতিরক্ষার সক্ষমতা রাখে এই সিস্টেম। এর সঙ্গে যুক্ত রয়েছে অত্যাধুনিক এইএসএ রাডার ও ১৪ ম্যাক গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে ১৪ গুণ দ্রুত ছুটে যেতে পারে।

১২ জুন ইরানের উপর ইজরায়েলি বিমানবাহিনীর ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরে ২১ জুন ফোরডো, নাতান্‌জ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন বিমানবাহিনী ‘মিডনাইট হ্যামার’ অপারেশনে বাঙ্কার ব্লাস্টার জিবিইউ-৫৭ বোমা এবং টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। টানা পাল্টা হামলার জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪ জুন সংঘর্ষবিরতি হয়। কিন্তু সেই যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে ইরানে চিনা অস্ত্রের প্রবেশ পশ্চিম এশিয়ায় নতুন অশান্তির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তেহরানের নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার ফলে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ অভিযান কতটা জটিল হয়ে উঠবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Continue Reading

Previous: ভারি বৃষ্টির জেরে গুজরাতে মাহিসাগর নদীতে ভেঙ্গে পরল ব্রিজ; নিহত ৯, আহত অনেকে
Next: ব্যবসায়িক কেলেঙ্কারি করে দেশ ছাড়া ২৫ বছর, অবশেষে সিবিআই এর হাতে গ্রেফতার সেই মনিকা

সম্পর্কিত গল্প

1000444506.webp

স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র পাচারের ছক, এনজেপি স্টেশনে ধৃত বিহারের ২ যুবক

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-42.webp

চোরবাগান কাণ্ডে মণ্ডপশিল্পীকে তলব, উধাও ১৬টি সিসি ক্যামেরার ফুটেজ, তদন্তে সিট

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.