Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশিত হল রঘু ডাকাতের দ্বিতীয় গান ‘ঝিলমিল লাগে রে’র টিজার

প্রকাশিত হল রঘু ডাকাতের দ্বিতীয় গান ‘ঝিলমিল লাগে রে’র টিজার

Online Desk সেপ্টেম্বর 3, 2025
fj.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছর পুজোয় মুক্তি পাবে দেবের বহু প্রতীক্ষিত ‘রঘু ডাকাত’ ছবি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির জন্য কৌতুহলী হয়ে রয়েছেন দর্শক। বাংলার ডাকাত সর্দারকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন দেবভক্তরাও। একে একে এই ছবির গান ও প্রচারঝলক প্রকাশ্যে আসতে শুরু করেছে ইতিমধ্যেই। এবার প্রকাশ্যে এল ছবির রোম্যান্টিক গান ‘ঝিলমিল লাগে রে’র টিজার।
এই ছবিতে রঘু ও সৌদামিনীর ভুমিকায় রয়েছে সুপারস্টার দেব ও ইধিকা পালকে। এই ছবির জন্য তৈরি করা হয়েছে নতুন গানও। টিজারে কয়েক সেকেন্ডের ঝলকে দেখা যাচ্ছে এক রূপকথার রাজ্য। সেখানেই সৌদামিনী ও রঘুর জমজমাট রসায়ন তুলে ধরা হবে তা বলাই বাহুল্য। যেন এক রূপকথার রাজ্য। চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা দৃশ্যের মাঝেই শুটিং হয়েছে ‘ঝিলমিল লাগে রে’ গানটি। নীলায়ন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায়, প্রসেনের কথায় এই গান গেয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী। আপাতত গানের টিজার সামনে এলেও পুরো গানটি মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর।
নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহল বাড়িয়ে দিয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ! তবে স্বাধীনতা দিবসের সকালে মুক্তিপ্রাপ্ত পয়লা টিজারে ‘রঘু ডাকাত’ দেব আরও ভয়ানক অবতারে ধরা দিলেন। কখনও চাঁদের শরীরে ঘোড়সওয়ার রঘুর কায়া, আবার কখনও বা অত্যাচারী ব্রিটিশের আস্তানায় রঘুর লঙ্কাকান্ড, টিজারেই পুজোর বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন নির্মাতারা। এর আগে ‘জয় কালী’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ আরও চড়ালেন দেব-ধ্রুব জুটি।

Post Views: 326

Continue Reading

Previous: বালোচিস্তানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শোকসভায় আত্মঘাতী বিস্ফোরণ; মৃত ১৮, আহত ৩০ জনের বেশি
Next: মহানায়কের আজ জন্মদিন

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.