Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বালোচিস্তানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শোকসভায় আত্মঘাতী বিস্ফোরণ; মৃত ১৮, আহত ৩০ জনের বেশি

বালোচিস্তানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শোকসভায় আত্মঘাতী বিস্ফোরণ; মৃত ১৮, আহত ৩০ জনের বেশি

Online Desk সেপ্টেম্বর 3, 2025
balochistann.png

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের বালোচিস্তানে মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে ঘটে গিয়েছে জোড়া সন্ত্রাসী হামলা। সকালে সেনা শিবিরে হামলার পর রাতেই ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠে কোয়েটা। এদিন শোকসভায় আত্মঘতী বিস্ফোত্নে প্রাণ হারিয়েছেন ১৮ জন আহত ৩০ জনেরও বেশি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বালোচিস্তান ন্যাশনাল পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোয়েটার একটি স্টেডিয়ামে রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আতাউল্লার পুত্র-সহ একাধিক রাজনৈতিক নেতা। সভা শেষে ভিড় যখন বেরোচ্ছিল, ঠিক সেই সময় স্টেডিয়ামের পার্কিং লটে ঘটে ভয়ংকর আত্মঘাতী বিস্ফোরণ। তাতেই মৃত্যু হয় অন্তত ১৮ জনের। আহত হয়েছেন প্রায় ৩০ জন, যাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে এটি আত্মঘাতী হামলা। তবে এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখযোগ্য, বালোচিস্তানে গত কয়েক দশক ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে গত এক বছরে সশস্ত্র আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। পাল্টা কঠোর অবস্থান নিয়েছে পাক সেনাও। এ বছর জানুয়ারি থেকেই প্রায় ৪৫০ জন নিহত হয়েছেন বালোচিস্তানে, যাঁদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। পাশাপাশি, আত্মঘাতী বিস্ফোরণ, ট্রেন হাইজ্যাক, অপহরণ সব মিলিয়ে অশান্তির আঁচ ক্রমশ বাড়ছে।

এখনও পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায়ভার নেইনি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মঙ্গলবারের হামলা প্রদেশের অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Post Views: 151

Continue Reading

Previous: ডুয়ার্সের চা বাগানে চিতা বাঘের দাপট, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চা শ্রমিকরা
Next: প্রকাশিত হল রঘু ডাকাতের দ্বিতীয় গান ‘ঝিলমিল লাগে রে’র টিজার

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.