Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় শুরু ‘রক্তবীজ ২’-এর শুটিং, ফের বড় পর্দায় আবির এবং মিমি

টলিপাড়ায় শুরু ‘রক্তবীজ ২’-এর শুটিং, ফের বড় পর্দায় আবির এবং মিমি

Online Desk মার্চ 11, 2025
XDFTRHG.png

ওঙ্কার ডেস্ক: ‘রক্তবীজ’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। এবার পঁচিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। ‘রক্তবীজ ২’-এর শুটিং শুরু করলেন মঙ্গলবার দক্ষিণ কলকাতায় আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী।
জানুয়ারি মাসেই প্রকাশ্যে এসেছিল ‘রক্তবীজ ২’ পোস্টার। জানা গিয়েছে, এই সিনেমার কাস্টিংয়ে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। মিমি-আবিরের পাশাপাশি দেখা যাবে নুসরতকেও। ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায়েরও। দক্ষিণ কলকাতার রাণিকুঠী এলাকার এক বাড়িতে সকাল থেকেই তোড়জোড়। আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি কাঞ্চন মল্লিক, রাজীব বসু, দেবপ্রিয় মুখোপাধ্যায়ের উপস্থিতিতেই ‘রক্তবীজ ২’-এর শুটিং শুরু হল।
জানা যাচ্ছে, আগের ধারাবাহিকতা বজায় রেখেই তৈরি হচ্ছে ‘রক্তবীজ ২’। খাগড়াগড় বিস্ফোরণের নেপথ্যে উঠে এসেছিল একাধিক তথ্য। এবার অঙ্কুশকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়।

Post Views: 100

Continue Reading

Previous: রাজনীতিতে বাংলার জাতীয় ইস্যু
Next: পাকিস্তানের জন্য লজ্জা! ভিসা থাকা সত্ত্বেও সেদেশের কূটনীতিককে ঢুকতে দিল না মার্কিন যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.