Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জন্মদিনের আগেই সমাজমাধ্যম থেকে উধাও রণবীর সিং’এর, নেপথ্যে কারণ কী?

জন্মদিনের আগেই সমাজমাধ্যম থেকে উধাও রণবীর সিং’এর, নেপথ্যে কারণ কী?

Online Desk জুলাই 6, 2025
hh.png

ওঙ্কার ডেস্ক: বলি অভিনেতা রণবীর সিং এবার ৪০ বছরে পা দিলেন। তার আগের রাতেই হঠাৎ এমন কি ঘটল অভিনেতার সঙ্গে? শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তাঁর ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনও পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন।
তবে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে একটি মোশন ভিডিও। সেখানে লেখা আছে ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার। এখান থেকেই শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। সকলের মনেই প্রশ্ন জাগছে হঠাৎই এমন সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা রণবীর সিং? তাহলে কি আরও নতুন কোনও চমক অপেক্ষা তাঁর ভক্তদের জন্য? যদিও তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’-এর বড় চমক আসতে চলেছে এদিন, এমনও কানাঘুষো শোনা গিয়েছিল।
অনেকের মনে প্রশ্নও জেগেছে রণবীর কি নতুন কোনও সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী প্রচার করছেন বা নতুন কোনও ছবির জন্য এমন সিদ্ধান্ত অভিনেতার? আবার কেউ কেউ প্রশ্ন করছেন ৪০ এর দোরগোড়ায় এসে কি সমাজমাধ্যম থেকে ছুটি জানাচ্ছেন রণবীর? তবে এতগুলি প্রশ্ন সবার মনে ঘুরপাক খেলেও এর কোনও উত্তর এখনও অধরা।
এদিকে খবর, ‘ধুরন্ধর’-এর নির্মাতারা তাঁর জন্মদিনে তাঁর প্রথম লুক প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন। এটা ভক্তদের জন্য একটা বড় চমক হতে পারে। রণবীরের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ছবিটির পরিচালক আদিত্য ধর এই পরিকল্পনা করেছেন।

Post Views: 210

Continue Reading

Previous: থ্রিলার নয় এবার নতুন ঘরনার ছবিতেই বাজিমাত পরিচালক সায়ন্তন ঘোষালের
Next: তরুণদের মধ্যে হার্ট অ্যাটাক বৃদ্ধির পিছনে কোভিড ভ্যাকসিন নয়, মত বিশেষজ্ঞের

সম্পর্কিত গল্প

anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.