Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • থ্রিলার নয় এবার নতুন ঘরনার ছবিতেই বাজিমাত পরিচালক সায়ন্তন ঘোষালের

থ্রিলার নয় এবার নতুন ঘরনার ছবিতেই বাজিমাত পরিচালক সায়ন্তন ঘোষালের

Online Desk জুলাই 6, 2025
lhnjlkj.png

ওঙ্কার ডেস্ক: রহস্যরোমাঞ্চে ভরপুর ছবি বানাতে পরিচালক সায়ন্তন ঘোষাল ভীষণ জনপ্রিয়। বাংলায় একের পর এক থ্রিলার ঘরানার ছবি করেছেন পরিচালক। তবে এবার সেই পরিসর থেকে বেরিয়ে নতুনভাবে দর্শকের জন্য নিয়ে আসছেন তাঁর নতুন ঘরানার ছবি। জানা গেছে, এবার বামাক্ষ্যাপার জীবনীচিত্র বানাতে চলেছেন সায়ন্তন।
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সায়ন্তনের এই নতুন ছবির নানা গুঞ্জন। শোনা যাচ্ছে যে পরিচালকের এই ভিন্নস্বাদের ছবির শুটিং নাকি পিছিয়ে যাচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং এবং কাকে কোন চরিত্রে দেখা যাবে তা নিয়ে এখনই একেবারেই মুখ খুলতে নারাজ পরিচালক সায়ন্তন ঘোষাল।
তবে সূত্র মারফত জানা যাচ্ছে, শুটিং পিছিয়ে যাওয়ার খবর কানাঘুষো শোনা গেলেও এই মাসের শেষের দিকেই নাকি শুরু হবে সায়ন্তনের ‘বামাক্ষ্যাপা’ -এর শুটিং। এই ছবির হাত ধরেই ছোটপর্দার পর এবার বড়পর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে দেখা যেতে সব্যসাচী চৌধুরীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। দেবীর চরিত্রে থাকবেন অভিনেত্রী পায়েল দে। কালীপুজোতে মুক্তি পাবে এই ছবি। শুধু তাই নয় নিজের অন্যান্য নতুন কাজ থেকে বিরতি নিয়ে আপাতত এই ছবিতেই নাকি মনোনিবেশ করেছেন সায়ন্তন। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালকের দু’টি ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, ও ‘ম্যাডাম সেনগুপ্ত’। এবার নতুন ঘরানার ছবিতে কী পরিবর্তন আনেন সায়ন্তন এখন সেটাই দেখার।

Continue Reading

Previous: বঙ্গে বর্ষার চেনা রূপ, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি
Next: জন্মদিনের আগেই সমাজমাধ্যম থেকে উধাও রণবীর সিং’এর, নেপথ্যে কারণ কী?

সম্পর্কিত গল্প

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.